Advertisement
E-Paper

নিজের সেরা টেস্ট দলে কোন তিন ব্যাটসম্যানকে অবশ্যই নেবেন, জানালেন কেকেআর-এর জোরে বোলার

এক সমর্থকের প্রশ্নের উত্তরে নিজের ইউটিউব চ্যানেলে এই তিনজনের নাম করেছেন কামিন্স।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০২১ ২১:০৩
প্যাট কামিন্স।

প্যাট কামিন্স। ফাইল ছবি

দু’জনেই তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী। তৃতীয় জন সতীর্থ। নিজের সর্বসেরা টেস্ট একাদশের তালিকা বাছতে বসলে এই তিন ক্রিকেটারকে অবশ্যই জায়গা দেবেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার জোরে বোলার সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা বলেছেন।

এই তিন ব্যাটসম্যান হলেন বিরাট কোহলী, কেন উইলিয়ামসন এবং অস্ট্রেলিয়া দলে কামিন্সের সতীর্থ স্টিভ স্মিথ। সম্প্রতি কোহলীর বিরুদ্ধে বল করেছেন কামিন্স। দেশের হয়ে খেলতে গিয়ে উইলিয়ামসনের বিরুদ্ধেও টক্কর হয়েছে। স্মিথকে নিজের চোখের সামনেই দেখেছেন। তাই এই তিন ব্যাটসম্যানকে বাদ দিয়ে দল গড়তে নারাজ কামিন্স।

এক সমর্থকের প্রশ্নের উত্তরে নিজের ইউটিউব চ্যানেলে এই তিনজনের নাম করেছেন কামিন্স। ব্যাটিং অর্ডারও বলেছেন। উইলিয়ামসন তিনে, স্মিথ চারে এবং কোহলী পাঁচে নামবেন। প্রসঙ্গত, আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় সম্প্রতি দেশে ফিরেছেন কামিন্স-সহ অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররা।

Virat Kohli steve smith kane williamson Pat Cummins
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy