Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

PV Sindhu: দুরন্ত প্রত্যাবর্তন, ইন্দোনেশিয়ান ওপেনের সেমিফাইনালে সিন্ধু

শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিম ইউজিনকে ১৪-২১, ২১-১৯, ২১-১৪ ফলে হারান সিন্ধু। এক ঘণ্টা ছয় মিনিট চলেছে তাঁদের ম্যাচ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ২১:১৭
জয়ের উল্লাস সিন্ধুর।

জয়ের উল্লাস সিন্ধুর। ছবি টুইটার

দুর্দান্ত প্রত্যাবর্তন পিভি সিন্ধুর। এক গেম পিছিয়ে থেকেও বিপক্ষকে হারিয়ে উঠে গেলেন ইন্দোনেশিয়ান ওপেনের সেমিফাইনালে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিম ইউজিনকে ১৪-২১, ২১-১৯, ২১-১৪ গেমে হারান সিন্ধু। এক ঘণ্টা ছয় মিনিট চলেছে তাঁদের ম্যাচ।

ইউজিনের বিরুদ্ধে সিন্ধুর লড়াই অবশ্য সহজ ছিল না। প্রথমে সিন্ধু এক সময় ৭-১ এগিয়ে গেলেও দ্রুত ম্যাচে ফেরেন ইউজিন। বিরতিতে ১১-১০ এগিয়ে ছিলেন। তারপর তাঁকে আর রোখা যায়নি। সহজেই সেই গেম জিতে নেন। দ্বিতীয় গেমেও একই ছন্দে শুরু করেছিলেন তিনি। কিন্তু ইউজিন ম্যাচে ফেরেন। একসময় ১৪-৮ এগিয়েছিলেন তিনি।

এরপরেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচে ফেরেন সিন্ধু। দ্বিতীয় গেম সহজেই জিতে নেন। তৃতীয় গেমেও দাপটের সঙ্গে শুরু করেছিলেন সিন্ধু। যদিও ১১-৪ এগিয়ে যাওয়ার পর ইউজিন ১১-১১ করে দেন, কিন্তু গেম পকেটে পুরতে অসুবিধা হয়নি অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী ভারতীয় খেলোয়াড়ের।

ভারতের অন্য খেলোয়াড় বি সাই প্রণীত হেরে গিয়েছেন অলিম্পিক্সে সোনাজয়ী এবং বিশ্বের প্রাক্তন এক নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে। খেলার ফল ১২-২১, ৮-২১।

PV Sindhu B Sai Praneeth Indonesia Open badminton
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy