ইরান-ইজ়রায়েল যুদ্ধের জেরে সংযুক্ত আরব আমিরশাহির আকাশসীমা এখনও বন্ধ। ফলে দুবাইয়েই আটকে রয়েছেন পিভি সিন্ধু। মঙ্গলবার থেকে শুরু হতে চলা অল ইংল্যান্ডে খেলার সম্ভাবনা খুবই কম। সফর বাতিল করেছেন কোচ বিমল কুমারও। বাকি খেলোয়াড়দের বেশির ভাগ অবশ্য নির্বিঘ্নেই পৌঁছে গিয়েছেন বার্মিংহ্যামে।
ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্র জানিয়েছেন, সিন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা। তবে এই মুহূর্তে তাঁদের হাতে কিছুই নেই। সঞ্জয় বলেছেন, “আমরা নিয়মিত ওর সঙ্গে যোগাযোগ রাখছি। এখন কিছুই আমাদের হাতে নেই। দুর্ভাগ্যবশত সিন্ধুর হয়তো অল ইংল্যান্ডে খেলা হবে না। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা জানিয়েছে, দরকারে তারা ম্যাচের সূচি পাল্টে দিতে পারে। তবে আমাদের হাতে এখনও কোনও বিকল্প নেই।
দুবাই হয়ে বার্মিংহ্যামে যাওয়ার কথা ছিল সিন্ধুর। তিনি আটকে রয়েছেন হোটেলে। আগামী কয়েক দিনের সব বিমান বাতিল করা হয়েছে। কোচ বিমল কুমার সোমবার সকালে বার্মিংহ্যামের উদ্দেশে রওনা দিতেন। তিনি গোটা সফরই বাতিল করেছেন। সিঙ্গলস খেলোয়াড় উন্নতি হুডা বিমানের সূচি বদলে নিয়েছেন। তিনি সিঙ্গাপুর হয়ে বার্মিংহ্যাম যাচ্ছেন।
লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি, তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদেরা বার্মিংহ্যামে পৌঁছে গিয়েছেন। মালবিকা বনসোদ জার্মানি থেকে যাচ্ছেন। সিন্ধুর পক্ষে সড়কপথেও যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়।
শুধু ভারত নয়, পূর্ব এশিয়ার খেলোয়াড়েরাও বিপদে। অনেকে ঘুরপথে প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন। অনেকে যাওয়া বাতিল করে দিয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, রবিবার সমাজমাধ্যমে সিন্ধু লিখেছিলেন, ‘‘দুর্ভোগ এখনও কাটেনি এবং পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেই এলাকা থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছিল কারণ তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের মুহূর্ত।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১১:২১
পারস্য উপসাগরে ভেঙে পড়েছে এমকিউ-৪সি ট্রিটন ড্রোন! স্বীকার আমেরিকার, কী ভাবে, কোথায় ভেঙে পড়েছে স্পষ্ট করেনি -
০৯:৩২
ইরানে গিয়ে পৃথক ভাবে বৈঠকে পাক সেনার সর্বাধিনায়ক মুনির! শীঘ্রই ফের ইসলামাবাদে যেতে পারে আমেরিকার প্রতিনিধিদল -
‘বন্ধু ট্রাম্প ফোন করেছেন’! ৪০ মিনিট ধরে কথা বলার পরে জানালেন মোদী, হরমুজ় ছাড়াও আর কী কী নিয়ে আলোচনা
-
আমেরিকাকে ফাঁকি দিয়ে হরমুজ় প্রণালী পেরিয়ে গেল ইরান বন্দর থেকে ছাড়া দুই জাহাজ! দাবি রিপোর্টে
-
নেতানিয়াহুদের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি স্থগিত করে দিলেন মেলোনি! জানালেন, উদ্ভূত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত