মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ থেকে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ। তার কয়েক ঘণ্টা আগে শাস্তি পেলেন নাইট রাইডার্সের জোরে বোলার ব্লেসিং মুজারাবানি। দু’বছরের জন্য নির্বাসিত করা হল তাঁকে। তবে আইপিএল নয়, তাঁকে শাস্তি দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে মনের সুখে আইপিএল খেলতে পারবেন জ়িম্বাবোয়ের এই জোরে বোলার।
পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার কারণেই মুজারাবানিকে দু’বছরের জন্য নিষিদ্ধ করেছে পিএসএল। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ২৯ বছর বয়সি এই ক্রিকেটার প্রথমে আইপিএল এবং পিএসএল— দুই নিলামেই অবিক্রিত ছিলেন। পরবর্তী কালে ইসলামাবাদ ইউনাইটেড তাঁকে বদলি ক্রিকেটার হিসেবে দলে নেয়। কিন্তু তিনি চুক্তিভঙ্গ করে কেকেআরে চলে আসেন। গত বছর একই কারণে দক্ষিণ আফ্রিকার করবিন বশকে এক বছরের জন্য নির্বাসিত করেছিল পিএসএল।
বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিল নাইট রাইডার্স। তারা মুজারাবানিকে আইপিএলে খেলার প্রস্তাব দেয়। মুজারাবানিও পিএসএল ছেড়ে আইপিএলে চলে আসেন। আইপিএলে ইতিমধ্যে দু’টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে মুজারাবানির।
পিএসএল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক লিগে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তার জন্য অংশগ্রহণকারী প্রত্যেকের স্বচ্ছতা ও ধারাবাহিকতার সঙ্গে কাজ করা প্রয়োজন। পূর্ববর্তী চুক্তি থাকা সত্ত্বেও বিরোধী কোনও চুক্তিতে যুক্ত হওয়ার অর্থ প্রত্যাশিত মানদণ্ড থেকে বিচ্যুতি। এই ধরনের আচরণের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয়, তা হলে সকল ফ্র্যাঞ্চাইজি, নিয়ন্ত্রক সংস্থা ও যুক্ত প্রত্যেকের আস্থার জায়গাটিকে ক্ষতিগ্রস্ত করে।’’
স্পেন্সার জনসন এবং দাসুন শনকাও এই বছর আইপিএলে খেলার জন্য পিএসএল চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তাঁরাও একই ধরনের শাস্তির মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
০৯:৩৫
২২০ রান জলভাত! আইপিএলে ঘরের মাঠের সুবিধা হারাচ্ছে দলগুলি, বোর্ডের সিদ্ধান্ত ব্যুমেরাং হবে না তো -
২৩:০৯
টানা চার জয় গুজরাতের, রাজস্থানের জোড়া হার! বৈভবদের হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে শুভমনেরা -
১৭:৪৭
জয়পুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটের প্রশংসা করলেও খুশি নন সাঙ্গাকারা! ক্যাচ পড়ার জন্য আলোর নতুন ব্যবস্থাকে দুষলেন রাজস্থান কোচ -
১৪:০০
বৈভব নাকি এক বছরের চমক! শুনেই নড়েচড়ে বসে রাজস্থান, সূর্যবংশীকে পরিণত করার চ্যালেঞ্জ নেন দলেরই এক জন -
১২:৫৪
আইপিএলের দলগুলির ক্ষতি ৫৮ কোটি টাকা! শুধু কেকেআরের জলে গিয়েছে ৩১ কোটির বেশি, কী ভাবে, জানা গেল কারণ