Advertisement
E-Paper

হাতের আঙুলের স্পর্শেই টানটান হবে ত্বক, কমবে বলিরেখা? বলি অভিনেত্রীর টোটকা কি কার্যকর

হাতের আঙুলের স্পর্শেই টানটান হয়ে যাবে ত্বক। চামড়া ঝুলে পড়ার সমস্যা কমে যাবে। এমনটি কি সম্ভব? সেই উত্তর খুঁজতেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রী শেহনাজ় ট্রেসারির শেখানো এক সহজ ফেস মাসাজ পদ্ধতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:১২
মুখের মাসাজ শেখালেন শেহনাজ়।

মুখের মাসাজ শেখালেন শেহনাজ়। ছবি: সংগৃহীত।

কোনও ক্রিম নয়, কোনও যন্ত্র নয়, শুধু হাতের আঙুলের স্পর্শেই টানটান হয়ে যাবে ত্বক। চামড়া ঝুলে পড়ার সমস্যা কমে যাবে। এমনটি কি সম্ভব? সেই উত্তর খুঁজতেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রী শেহনাজ় ট্রেসারির শেখানো এক সহজ ফেস মাসাজ পদ্ধতি। সম্প্রতি তিনি মলদ্বীপে বেড়াতে গিয়ে এক পেশাদারের কাছ থেকে শিখেছেন এই ৫ মিনিটের কৌশল। মুখের মাসাজ নিয়মিত করলে ত্বক আরও টানটান ও সতেজ দেখাতে পারে বলে দাবি করেছেন শেহনাজ়। এর ফলে নাকি মুখের বয়স কমে যাবে ২০ বছর! এই বক্তব্য দিয়ে ভিডিয়ো করেছেন শেহনাজ়। শিখিয়েছেন বিশেষ মাসাজের কায়দা।

ধাপে ধাপে যে ভাবে মাসাজটি করতে হবে—

· দু’হাতের আঙুল দিয়ে দু’দিকের চোয়াল চেপে ধরুন। চেপে ধরে একটু উপরে তুলুন। তিন বার করতে হবে।

Advertisement

· নাকের পাশ থেকে কানের দিকে হাত বুলিয়ে নিয়ে যেতে হবে। এটিও তিন বার করতে হবে।

· চোখের ভিতরের কোণে আঙুল দিয়ে চাপ দিন, তার পর ধীরে ধীরে হাত বুলিয়ে নীচে নামিয়ে আবার চোখের বাইরের কোণ পর্যন্ত নিয়ে যেতে হবে। তিন বার করতে হবে।

· কপালের ঠিক মধ্যিখানে দু’হাতের আঙুল দিয়ে চেপে ধরুন। ৩০ সেকেন্ড করে কম্পনটি অনুভব করুন। তার পর ধীরে ধীরে হাতদু’টি চেপে চেপে কপালের বাইরের কোণে নিয়ে যেতে হবে তিন বার।

· ভ্রু দু’টি এমন ভাবে চেপে ধরতে হবে, যেন চিমটি কাটা হচ্ছে। চিমটি কাটুন, আবার ছা়ড়ুন। এ ভাবে ভ্রুয়ের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেতে হবে।

· দু’হাতেরই চারটি আঙুল দিয়ে কপালে চাপ দিন। ভিতরের দিক থেকে বাইরে পর্যন্ত টেনে আনুন। তিন বার করতে হবে।

· এ বার গলায় মাসাজ করতে হবে হাত দিয়েই। নীচ থেকে উপরে নিয়ে যেতে হবে দু’টি হাতের আঙুলগুলি। ধীরে ধীরে নীচ থেকে মুখের উপর পর্যন্ত উঠতে হবে। গলা থেকে চোয়াল, তার পর গাল থেকে চোখের বাইরের কোণ পর্যন্ত।

· এ বার একই পদ্ধতিতে কপালেও নীচ থেকে উপরের দিকে মাসাজ করতে হবে।

· সব শেষে হাতের আঙুলগুলি দিয়ে সারা মুখে আলতো ভাবে মারতে হবে।

এই ধরনের ফেস মাসাজে মুখের ত্বকের রক্ত চলাচল বাড়ে। ফলে ত্বক সাময়িক ভাবে উজ্জ্বল দেখায়। তা ছাড়া মুখের ফোলা ভাবও কম হয় এতে। তবে এটি কোনও স্থায়ী সমাধান নয়। ত্বকের গভীর স্তরে কোলাজেন উৎপাদনের উপর এর প্রভাব খুব সীমিত। সুষম আহার, শরীরচর্চা ইত্যাদিই কোলাজেন তৈরিতে ভূমিকা পালন করে।

এই ৫ মিনিটের মাসাজ জাদুকরী টোটকা নয়, কিন্তু নিয়মিত করলে ত্বককে একটু বেশি সতেজ, একটু বেশি প্রাণবন্ত দেখাতে পারে। এতে মুখের পেশি সক্রিয় হয় এবং রক্তসঞ্চালন বাড়ে। আর সবচেয়ে বড় কথা, এতে খরচ নেই, সময়ও খুব কম লাগে।

Face Lift Face Massage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy