Advertisement
E-Paper

Rafael Nadal: ২১-এ থামতে রাজি নন রাফায়েল নাদাল, লক্ষ্য সবার উপরে শেষ করা

বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। কিন্তু এখানেই থামতে রাজি নন রাফায়েল নাদাল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১১
নাদালের লক্ষ্য আরও বেশি

নাদালের লক্ষ্য আরও বেশি ফাইল ছবি

বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। কিন্তু এখানেই থামতে রাজি নন রাফায়েল নাদাল। তাঁর লক্ষ্য আরও গ্র্যান্ড স্ল্যাম জেতা। নিজের ট্রফির সংখ্যা আরও বাড়ানো।

অস্ট্রেলিয়া থেকে খেতাব জিতে দেশে ফিরেছেন নাদাল। মায়োরকায় নিজের অ্যাকাডেমিতে এক সাংবাদিক বৈঠকে বলেছেন, “কতগুলি গ্র্যান্ড স্ল্যাম এখনও জিতব জানি না। কিছুদিন আগে যদি কেউ বলত আমি টেনিস খেলব আবার, সেটাই হয়তো বিশ্বাস করতাম না। হ্যাঁ, এখন মনে হচ্ছে তিন জনের মধ্যে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতলে মন্দ হয় না।”

তবে পরক্ষণেই সতর্ক নাদাল। বলেছেন, “গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা নিয়ে আমি একেবারেই ভাবিত নই। যা আসে সেটাই ভাল। তবে ২১-এ থামতে রাজি নই এটা ঠিক। কিন্তু ভবিষ্যতে কী হবে সেটা তো এখনই বলতে পারব না।” উল্লেখ্য, ফরাসি ওপেনে নিজের গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে নাদালের। প্যারিসের সুরকির কোর্টে তিনি ১৪ বারের বিজয়ী। সেখানে তিনিই একচ্ছত্র আধিপত্য দেখান। তবে গত বার হেরে গিয়েছিলেন নোভাক জোকোভিচের কাছে।

নাদাল জানিয়েছেন, এখনও তাঁর শরীরে ব্যথা। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন তাঁর সব ব্যথা ভুলিয়ে দিয়েছে। বলেছেন, “একটা মনে রাখার মতো অভিজ্ঞতা। কয়েক সপ্তাহ আগেও বিশ্বাস করা কঠিন ছিল যে সর্বোচ্চ পর্যায়ে আবার খেলতে পারব।”

Rafael Nadal Australian Open 2022 Novak Djokovic roger federer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy