Advertisement
E-Paper

ওয়াসিম জাফরের ঘটনায় পরোক্ষে বিজেপিকে বিঁধলেন রাহুল গাঁধি

অভিযোগ উঠেছিল ক্রিকেটের আগে নিজের ধর্মকে প্রাধান্য দিয়েছেন জাফর। উত্তরাখণ্ড ক্রিকেটের কোচের পদ থেকে ইস্তফাও দেন ভারতের প্রাক্তন ওপেনার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৬
ওয়াসিম জাফর ও রাহুল গাঁধি। (বাঁদিক থেকে)

ওয়াসিম জাফর ও রাহুল গাঁধি। (বাঁদিক থেকে)

বেশ কিছু দিন ধরে ওয়াসিম জাফরকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট। অভিযোগ উঠেছিল ক্রিকেটের আগে নিজের ধর্মকে প্রাধান্য দিয়েছেন জাফর। উত্তরাখণ্ড ক্রিকেটের কোচের পদ থেকে ইস্তফাও দেন ভারতের প্রাক্তন ওপেনার। সেই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার টুইট করেন রাহুল গাঁধি। পরোক্ষে এই ঘটনার জন্য যেন বিঁধলেন মোদী সরকারকেই।

শনিবার রাহুল টুইট করে লেখেন, ‘শেষ কিছু বছরে হিংসা যেন স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। আমাদের প্রিয় ক্রিকেটও যেন নিস্তার পেল না সেই হিংসা থেকে। ভারত আমাদের সবার। এই একতা ভাঙতে দেবেন না’। তীরটা যেন বিজেপি সরকারের দিকেই তাক করলেন কংগ্রেস নেতা।

জাফরের বিরুদ্ধে অভিযোগ ওঠে অনুশীলনের সময় নষ্ট করে নমাজ পড়তেন তিনি। নিজের ধর্মের ক্রিকেটারদের বেশি প্রাধান্য দিতেন। তবে অনিল কুম্বলে, মনোজ তিওয়ারি ও বিদর্ভ ক্রিকেট দলের প্রাক্তন সঙ্গীদের পাশে পেয়েছিলেন তিনি। জাফর এমন কাজ করতে পারেন বলে কেউই মানতে চাননি।

cricket Rahul Gandhi Wasim Jaffer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy