Advertisement
E-Paper

আইসিসি টেস্ট ক্রমতালিকায় কী পরিবর্তন হল কোহলী, অশ্বিনদের

ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ নম্বরে আছেন বিরাট কোহলী। ছয় নম্বরে ঋষভ পন্থ। আট নম্বরে রোহিত শর্মা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মে ২০২১ ১৯:২৮
বিরাটের সঙ্গে অশ্বিন

বিরাটের সঙ্গে অশ্বিন নিজস্ব চিত্র

আইসিসি টেস্ট ক্রমতালিকায় বোলারদের মধ্যে দু নম্বরেই থাকলেন রবিচন্দ্রন অশ্বিন। আর কোনও ভারতীয় বোলার প্রথম দশে নেই। যশপ্রীত বুমরা আছেন ১১ নম্বরে। বোলারদের মধ্যে প্রথম স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ নম্বরে আছেন বিরাট কোহলী। ছয় নম্বরে ঋষভ পন্থ। আট নম্বরে রোহিত শর্মা। শীর্ষ স্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন জেসন হোল্ডার। তিন নম্বরে রবীন্দ্র জাডেজা। চার নম্বরে আছেন অশ্বিন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর ক্রমতালিকায় নিজেদের কেরিয়ারের সেরা জায়গায় উঠে এসেছেন তিন পাক বোলার। হাসান আলি, নাউমান আলি ও শাহিন আফ্রিদি। একই টেস্টে তিন জনই পাঁচ উইকেট করে পান। ১৪ নম্বরে আছেন হাসান। ২২ নম্বরে আছেন শাহিন।

Virat Kohli Ravindra Jadeja ICC Ravichandran Ashwin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy