বিশ্ব টেস্ট ফাইনালের দামামা আগেই বেজে গিয়েছিল। এ বার ভারতীয় দলের জার্সির আদল প্রকাশ্যে চলে এল। শনিবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন রবীন্দ্র জাডেজা। সেই ছবিতে দেখা যাচ্ছে নয়ের দশকের আদলে তৈরি সোয়েটার গায়ে চাপিয়েছেন জাড্ডু।
আট, নয়ের দশকে কিংবা এর আগে এমন ধরনের সোয়েটার গায়ে চাপিয়ে ক্রিকেটাররা মাঠে নামতেন। জাডেজার গায়ে চাপানো এই সোয়েটার দেখে যেন সেই পুরনো দিনগুলো ফিরে এল। জাড্ডুও তাই ছবির পাশে লিখেছেন, ‘যেন ৯০-এ ফিরে গেলাম।’
গত অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে ব্যাট করার সময় ডান হাতে চোট পান এই অলরাউন্ডার। সেই জন্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও খেলতে পারেননি। তবে আসন্ন বিশ্ব টেস্ট ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের জন্য তাঁকে দলে নেওয়া হয়েছে।
জো রুটদের বিরুদ্ধে গত টেস্ট সিরিজে দারুণ বোলিং করে নজর কেড়েছিলেন অক্ষর পটেল। তাই বিলেত সফরের আগামী ছয় টেস্টে অধিনায়ক বিরাট কোহলী কোন স্পিনারদের সুযোগ দেন সেটাই দেখার।
⏪Rewind to 90’s 👕 #lovingit #india pic.twitter.com/bxqB6ptfhD
— Ravindrasinh jadeja (@imjadeja) May 29, 2021