Advertisement
E-Paper

ঘরেই ইংল্যান্ড সফরের বিশেষ প্রস্তুতি শুরু জাডেজার

নেটমাধ্যমে নিজের জিম করার ভিডিয়ো পোস্ট করেন জাডেজা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মে ২০২১ ২০:৫৫
রবীন্দ্র জাডেজা

রবীন্দ্র জাডেজা ইন্সটাগ্রাম

আঙুলের চোট সারিয়ে অস্ট্রেলিয়া সফরে দারুণ ভাবে ফিরে এসেছিলেন রবীন্দ্র জাডেজা। আইপিএল-এও সেই ধারা অব্যাহত ছিল। তবে এবার সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। করোনার প্রকোপে বন্ধ জিম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে তাই বাড়িতেই জিম করছেন ভারতের এই অল রাউন্ডার।

নেটমাধ্যমে নিজের জিম করার ভিডিয়ো পোস্ট করেন জাডেজা। ঘরেই একটা জিম তৈরি করে ফেলেছেন তিনি। এক ঘণ্টায় সেই ভিডিয়ো দেখে ফেলেন এক লক্ষ মানুষ। ভিডিয়ো পোস্ট করে তারকা ক্রিকেটার লেখেন, ‘ইংল্যান্ড সফরের প্রস্তুতি শুরু হল’। একটি ভিডিয়োর পাশাপাশি দুটি ছবিও পোস্ট করেন জাডেজা।

চেন্নাই সুপার কিংসের হয়ে এ মরসুমের আইপিএল-এ ৭ ম্যাচে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ১৩১ রান করেছেন জাডেজা। স্ট্রাইক রেট ১৬১.৭২। ফিল্ডিংয়েও বরাবরের মতোই প্রভাব ফেলেছেন তিনি। ৭ ম্যাচে ৮ টি ক্যাচ ধরেছেন জাডেজা।

BCCI Ravindra Jadeja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy