মেয়র্স কাপ (অনূর্ধ্ব ১৫) টুর্নামেন্টে রেকর্ড করল নবনালন্দা হাইস্কুল। জ্ঞানভারতী বিদ্যাপীঠের বিরুদ্ধে ৪৫ ওভারে তারা তুলল ৮৪৪-২। তিন জনের সেঞ্চুরি— শ্রেয়স বন্দ্যোপাধ্যায় (১৯৩), ইমন চৌধুরী (১৭৯ ন.আ.) এবং দীপাংশু সরকার (১৭৬ ন.আ.)। জবাবে জ্ঞানভারতী ৩২ অল আউট। এ দিকে, প্রতাপ মেমোরিয়াল কাপে শরদিন্দু মুখোপাধ্যায় ক্রিকেট অ্যাকাডেমি (২৮৩-৩) জিতল শরৎ সমিতির (১৬১) বিরুদ্ধে। শরদিন্দু অ্যাকাডেমির অমৃত নন্দী (৯৬), রোহিত সাউ (৮৯) ও অনির্বাণ সামন্ত (৫-২২) সফল।