আইপিএল যত এগোচ্ছে ততই বিতর্ক বাড়ছে। সম্প্রতি জানা গিয়েছিল, ক্রিকেটারদের সঙ্গে বান্ধবীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বোর্ড। এ বার এই বিষয়ে সরাসরি মুখ খুললেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া। জানালেন, ক্রিকেটারদের ঘরে অস্বীকৃত ব্যক্তিদের যাতায়াতের ক্ষেত্রে কড়া নিয়ম আনতে চলেছে বোর্ড।
২০১৩-য় আইপিএল কলঙ্কিত হয়েছিল জুয়া কাণ্ডে। তার পর বেশ কয়েক বছর বোর্ডের কড়া নিয়মের আওতায় ছিলেন ক্রিকেটারেরা। করোনার পর থেকে ধীরে ধীরে কিছুটা শিথিল হয়েছে সেই নিয়ম। তারই সুযোগ ক্রিকেটারেরা কাজে লাগাচ্ছেন কি না সেই প্রশ্ন উঠছে।
শোনা গিয়েছে, এক ক্রিকেটারের বান্ধবী অন্তত দু’বার গোপন তথ্য পাচার করে দিয়েছেন বাইরের কারও কাছে। তার পরেই বোর্ডের অলিখিত নির্দেশিকা ছিল। সেই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন দেবজিৎও। তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সম্প্রতি বেশ কিছু দুর্নীতি-বিরোধী এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভাঙার ঘটনা নজরে এসেছে। অস্বীকৃত ব্যক্তিকে দলের সদস্যদের সঙ্গে দেখা গিয়েছে। দলের হোটেল, ক্রিকেটার বা আধিকারিকদের ঘরেও তারা চলে যাচ্ছে।
দেবজিৎ বলেছেন, “দল এবং ক্রিকেটারদের আচরণে বেশ কিছু অসঙ্গতি এবং অনিয়ম ধরা পড়েছে এ বার। তাই বিসিসিআই এবং আইপিএল একটি নির্দেশিকা তৈরি করছে। দ্রুত সেটি প্রকাশ করা হবে। অনেক অস্বীকৃত ব্যক্তিরা দলের সদস্যদের সঙ্গে ঘোরাফেরা করছে। তারা হোটেলে আসছে, ক্রিকেটার এবং কর্তাদের ঘরে ঢুকে পড়েছে। এটা পুরোপুরি দুর্নীতি-বিরোধী নিয়মের বিরুদ্ধে।”
আরও পড়ুন:
তিনি আরও বলেছেন, “আমরা দেখেছি, দলের মালিক এবং কর্তারা ক্রিকেটারদের সঙ্গে এমন এলাকায় দাঁড়িয়ে আলোচনা করছে যা নিষিদ্ধ। কিছু নিয়ম আমাদের মানতেই হবে। সেগুলোই এ বার ভাঙতে দেখা যাচ্ছে। আমরা অত্যন্ত গুরুত্ব নিয়ে বিষয়টি দেখছি। নির্দেশিকা কড়া ভাবে অনুসরণ করা হবে। এর পর কেউ নিয়ম ভাঙলে বিসিসিআই এবং আইপিএল কড়া ব্যবস্থা নেবে।”
উল্লেখ্য, কিছু দিন আগে সাজঘরে ধূমপানের কারণে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগকে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। যদিও অনেকেই মনে করেছেন বোর্ডের এই শাস্তি যথেষ্ট কম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২০:০৮
আইপিএলের মাঝেই বাবা হলেন সূর্যকুমার, সন্তানের জন্ম দিলেন স্ত্রী দেবিশা -
১৮:২৫
আইপিএলে আবার ধূমপান-বিতর্ক! বিমানের ভিতরেই ই-সিগারেট সেবন চহলের? ভিডিয়ো ঘিরে উঠছে প্রশ্ন -
১৭:৪৮
২১ বছর বয়সেই অবসর নিয়ে নেবে বৈভব! ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংরেজ অধিনায়ক ভনের -
১২:৩৮
রবিবার কোহলিদের বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়ক রোহিত! হার্দিক, সূর্যের অনুপস্থিতিতে উঠছে শর্মারই নাম -
বেঙ্গালুরু থেকে সরানো হল আইপিএলের ফাইনাল! কবে, কোথায় ট্রফির লড়াই, জানিয়ে দিল বোর্ড, জানানো হল প্লে-অফের সূচিও