Advertisement
E-Paper

সুইস ওপেন থেকে শুরুতেই ছিটকে গেলেন সাইনা ও কাশ্যপ, এগোলেন সিন্ধু, শ্রীকান্ত

সুইস ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল ও পারুপ্ললি কাশ্যপ। তবে এগোলেন পি ভি সিন্ধু।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ১৬:৪২

ফাইল চিত্র

সুইস ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল ও পারুপ্ললি কাশ্যপ। তবে এগোলেন পি ভি সিন্ধু।

সাইনা হারেন চাইওয়ানের বিরুদ্ধে। খেলার ফল ১৬-২১, ২১-১৭, ২১-২৩। কাশ্যপ হারেন স্পেনের পাবলো আবিয়ানের কাছে। খেলার ফল ১৫-২১, ১০-২১। দুই তারকা হারলেও জয় পেয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন বি সাই প্রণীত। তিনি হারান মিশা জিলবারম্যানকে। ফলাফল ২১-১১, ২১-১৪।

জিতেছেন পিভি সিন্ধু, কিদাম্বী শ্রীকান্ত। সিন্ধু হারান নেসলিহানকে। ফল ২১-১৬, ২১-১৯। এরপর তাঁর প্রতিপক্ষ আইরিশ অয়্যাং। প্রথম রাউন্ডে জয় পেয়েছেন আরেক ভারতীয় সৌরভ বর্মা। ক্রিশ্চিয়ানকে হারান ২১-১৯, ২১-১৮ ব্যবধানে। মিক্সড ডাবলসে সাত্তিক সাইরাজ ও অশ্বিনী পোনাপ্পাকে হারতে হয় ২১-১৮, ২১-১০। এই জুটি এর আগে থাইল্যান্ড ওপেনে একসঙ্গে খেলেছিলেন। তবে সাত্তিক ডাবলসে সাফল্য পেয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন চিরাগ সেট্টি। হারান ক্রিস্টোফার ও ম্যাথুকে। ব্যবধান ২১-১৮, ১৯-২১, ২১-১৬।

saina nehwal PV Sindhu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy