আইএসএল-এর আগে ভাস্কো স্পোর্টস ক্লাব, সালগাওকর এফসি-র বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর এবার আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরল এফসি-র বিরুদ্ধে তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল।
বুধবার দুপুরে গোয়ার ডন বস্কোর মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবেন অরিন্দম ভট্টাচার্য, শুভ ঘোষরা। এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে মঙ্গলবার টুইট করে জানানো হয় এই খবর। শুধু আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম নয়, আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে এসসি ইস্টবেঙ্গলের।
গোকুলামের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে পারায় খুশি এসসি ইস্টবেঙ্গল ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা। তিনি বলেন, ''ওরা গতবার আই লিগ জিতেছে তাই আশা করি দারুণ প্রতিদ্বন্দ্বীতা হবে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। প্রথম প্রস্তুতি ম্যাচের থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দল ভাল খেলেছে। আশা করব, প্রতিদইন আমরা এ ভাবেই উন্নতি করতে পারব।''
আরও পড়ুন:
We will take on reigning @ILeagueOfficial champions @GokulamKeralaFC in our third pre-season friendly at the Don Bosco Ground on Wednesday.
— SC East Bengal (@sc_eastbengal) October 19, 2021
Time:⌛: 🕞3:30 P.M.#SCEBPreSeason #JoyEastBengal #WeAreSCEB 🔴🟡 pic.twitter.com/63fuWg42ss
গত বারের ব্যর্থতা ভুলে এবারের আইএসএল-এ যত বেশি সম্ভব ম্যাচ জিততে চায় তারা। কোচ ম্যানেলো দিয়াস বলেন, ‘‘গত বার নিয়ে আর ভাবতে চাই না। আমাদের লক্ষ্য ভাল ফুটবল খেলে যত বেশি সম্ভব ম্যাচ জেতা।’’
২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএল-এর প্রথম ম্যাচ খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল।