Advertisement
E-Paper

ওকে খলনায়ক প্রমাণ করার জন্য চক্রান্ত করা হচ্ছে! নেটমাধ্যমে সরব শাকিবের স্ত্রী

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাথা গরম করে সমালোচিত হয়েছেন শাকিব আল-হাসান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১২:৩৪
স্ত্রীর সঙ্গে শাকিব।

স্ত্রীর সঙ্গে শাকিব। ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাথা গরম করে সমালোচিত হয়েছেন শাকিব আল-হাসান। তাঁর পাশে এবার দাঁড়ালেন স্ত্রী উম্মে আল-হাসান। সরাসরি শাকিবের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে দিলেন তিনি।

শুক্রবার মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম আবাহনীর ম্যাচে দু’ওভারের ব্যবধানে দু’বার মাথা গরম করেন শাকিব। প্রথমে এলবিডব্লিউ-এর আবেদন নাকচ হওয়ায় উইকেটে লাথি মারেন। এরপর আম্পায়ারের সঙ্গে তর্ক করতে করতে তিনটি উইকেটই উপড়ে ফেলেন। তাঁর এই কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে।

এরপরেই নেটমাধ্যমে শাকিব-পত্নী লিখেছেন, ‘সংবাদমাধ্যমের মতোই আমি এই ঘটনাটা উপভোগ করছি, এতদিন পর টিভিতে বলার মতো একটা ঘটনা ঘটল! যারা আজকের সত্যিকারের ঘটনা জানেন এবং প্রতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, তাঁদের সমর্থন পেয়ে ভাল লাগছে। তবে দেখে খারাপ লাগছে যে সংবাদমাধ্যমে আসল ঘটনাটাই চাপা পড়ে যাচ্ছে। তার বদলে রাগটাই বেশি করে দেখানো হচ্ছে। প্রধান কারণ হল আম্পায়ারদের বিস্ময়কর সব সিদ্ধান্ত! আমার মতে, শাকিবের বিরুদ্ধে নির্দিষ্ট ছক কষা হচ্ছে যাতে সব পরিস্থিতিতে ওকে খলনায়ক দেখানো যায়’!

ম্যাচের পর শাকিব নিজেও ক্ষমা চেয়েছেন। নেটমাধ্যমে লিখেছেন, ‘প্রিয় অনুরাগীরা, নিজের রাগ সামলাতে না পারার জন্য আমি দুঃখিত। বিশেষত তাঁদের কাছে যাঁরা বাড়ি থেকে ম্যাচ দেখছিলেন। আমার মতো অভিজ্ঞ ক্রিকেটারের এই আচরণ কাম্য নয়। কিন্তু মাঝেমধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। দল, প্রতিযোগিতার আয়োজক সবার কাছে ক্ষমা চাইছি’।

Bangladeshi cricket Shakib Al Hasan Abahani Limited Dhaka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy