Advertisement
E-Paper

Shikhar Dhawan: বিবাহ বিচ্ছেদ ভারতীয় দলের ক্রিকেটারের, জানালেন তাঁর স্ত্রী

২০১২ সালে মেলবোর্নে আয়েশা-ধবনের বিয়ে হয়। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ০০:২৭
শিখর ধবনের সঙ্গে তাঁর স্ত্রী আয়েশা

শিখর ধবনের সঙ্গে তাঁর স্ত্রী আয়েশা ফাইল চিত্র

বিবাহবিচ্ছেদ হল শিখর ধবনের। তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় ইনস্টাগ্রামে ঘোষণা করেন বিবাহ বিচ্ছেদের কথা। ন’বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের কথা জানালেন এই দম্পতি। ২০১২ সালে মেলবোর্নে আয়েশা-ধবনের বিয়ে হয়। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে।

আবেগঘন পোস্টে আয়েশা লিখেছেন, ‘আমার মনে হয়েছিল বিচ্ছেদ একটা খুব খারাপ শব্দ। আমার দ্বিতীয় বার বিয়ে ভেঙে যাওয়ার পর আর তা মনে হয় না। প্রথম বার বিয়ে ভাঙার সময় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি বোধ হয় কিছু ভুল করে ফেলেছি। নিজেকে স্বার্থপর মনে হয়েছিল। মনে হয়েছিল বাবা-মায়ের সম্মান নষ্ট করছি। বিচ্ছেদ এতটাই খারাপ শব্দ বলে মনে হত তখন।’

তিনি আরও লেখেন, ‘দ্বিতীয় বার এই ভয় আরও বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল, দ্বিতীয়বারও আমি পারলাম না। বিয়ে, সম্পর্ক আমার কাছে এসবের মানে কী?’

বিচ্ছেদ নিয়ে এখনও কিছু জানাননি ভারতীয় দলের ওপেনার।

কিছুদিন আগেই শ্রীলঙ্কা সফরে ৬টি সীমিত ওভারের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধবন।

shikhar dhawan Indian Cricket team BBCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy