Advertisement
E-Paper

তাঁর নামে ক্রিকেট স্টেডিয়াম, আপ্লুত শোয়েব আখতার

পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৫টি টি২০ এবং ১৬৩টি একদিনের ম্যাচ খেলেছেন আখতার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৭:৫৭
শোয়েব আখতারের নামে স্টেডিয়াম।

শোয়েব আখতারের নামে স্টেডিয়াম। —ফাইল চিত্র

রাওয়ালপিণ্ডির কেআরএল স্টেডিয়ামের নাম রাখা হল শোয়েব আখতারের নামে। টুইট করে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রাক্তন পেসার। ১৪ বছর ধরে পাকিস্তানের হয়ে খেলার জন্য সম্মান দেওয়া হল তাঁকে, এমনটাই জানিয়েছে রাওয়ালপিণ্ডি ক্রিকেট বোর্ড।

আখতার টুইট করে লেখেন, ‘আমি সম্মানিত এবং গর্বিত কেআরএল স্টেডিয়ামের নাম শোয়েব আখতার স্টেডিয়াম হওয়ায়। সাধারণত আমি শব্দ হারাই না, তবে আজ হারিয়েছি। যে ভালবাসা এবং সম্মান আমি পেয়েছি তার জন্য ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই’।

পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৫টি টি২০ এবং ১৬৩টি একদিনের ম্যাচ খেলেছেন আখতার। তাঁর সংগ্রহ ৪৪৪টি আন্তর্জাতিক উইকেট। আখতার লেখেন, ‘পাকিস্তানের জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি দেশের পতাকা তুলে রাখতে। আজও আমি বুকে তারা পরে থাকি। ধন্যবাদ পাকিস্তান’।

pakistan Cricket Shoaib Akhtar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy