Advertisement
E-Paper

ইডেনে গোলাপি বল দেবেন সেনাকর্মীরা

ভারতের প্রথম দিনরাতের গোলাপি বলের টেস্ট স্মরণীয় রাখতে এমনটাই পরিকল্পনা সিএবির।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ০৫:০২
নজরে: ইডেনে চলে এল গোলাপি বল। নিজস্ব চিত্র

নজরে: ইডেনে চলে এল গোলাপি বল। নিজস্ব চিত্র

মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাস্যুটে ইডেনে নেমে এসে ভারত ও বাংলাদেশ দুই দলের অধিনায়কের হাতে টেস্ট ম্যাচের বল তুলে দেবেন সেনাকর্মীরা। ভারতের প্রথম দিনরাতের গোলাপি বলের টেস্ট স্মরণীয় রাখতে এমনটাই পরিকল্পনা সিএবির।

সিএবি সচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘‘প্যারাট্রুপাররা দু’টি গোলাপি বল নিয়ে আকাশ থেকে নেমে ভারত ও বাংলাদেশের অধিনায়কের হাতে তুলে দেবেন। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতরের সঙ্গে কথা হয়েছে।’’

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন সিএবিতে জানান, প্রথম তিন দিনের সব টিকিট নিঃশেষিত। শুক্রবারই তিনটি গোলাপি বল এসে পৌঁছায় ইডেনে।

ডিসেম্বরে ‘কোচ’ সানিয়া কলকাতায়

Cricket Cricketer Pink Ball Test Cricket Eden Gardens
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy