Advertisement
E-Paper

India vs Sri Lanka: ভারতই লক্ষ্মী, ধবনদের বিরুদ্ধে খেলে বিরাট টাকা আয় করল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

শিখর ধবনের দ্বিতীয় সারির ভারতীয় দলও শ্রীলঙ্কা বোর্ডের কোষাগার ভরিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৫:৩৮
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

আর্থিক সঙ্কটে দীর্ঘ দিন ধরেই ভুগছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। কিন্তু এর মধ্যে তারা ১০৭ কোটি টাকার বেশি আয় করল। পুরোটাই ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে।

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে দ্বিতীয় সারির ভারতীয় দল গিয়েছিল শ্রীলঙ্কায়। কারণ, বিরাট কোহলীর নেতৃত্বে প্রথম দল ইংল্যান্ড সফরে রয়েছে। মোট ছয় জন নতুন মুখ ছিল ভারতীয় দলে। শিখর ধবনের দ্বিতীয় সারির ভারতীয় দলও শ্রীলঙ্কা বোর্ডের কোষাগার ভরিয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা লাভের পরিমাণ জানিয়ে বলেন, প্রথমে ভারতের সঙ্গে শুধু তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি ভারতীয় ক্রিকেট বোর্ডকে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্যও রাজি করান। তাতেই এতটা লাভ হয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে ডি সিলভা বলেন, ‘’অতিমারির সময়ও ভারতীয় বোর্ড এবং ভারত সরকার যে ভাবে দল পাঠিয়েছে, সেটা দুই দেশের ভাল সম্পর্কের জন্যই সম্ভব হয়েছে।’’

সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা তাঁর দেশের বোর্ডের সমালোচনা করে বলেছিলেন, ভারত যে ভাবে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে, সেটা শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য লজ্জা, অপমান। কিন্তু সেই দলকেই হারাতে পারেনি শ্রীলঙ্কা, সেই দলই রণতুঙ্গার দেশের বোর্ডের কোষাগার ভরিয়ে দিল।

Sri Lanka cricket BCCI ICC Indian Cricket team shikhar dhawan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy