Advertisement
E-Paper

চার ম্যাচে চার জয়, টি২০ বিশ্বকাপে ভারত, ইংল্যান্ডের রেকর্ডে থাবা অস্ট্রেলিয়ার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চারটি ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। ফলে নজির গড়েছে তারা। ভারত ও ইংল্যান্ডের রেকর্ডে থাবা বসিয়েছেন মিচেল মার্শেরা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৪ ১৯:১৮
cricket

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ছবি: এক্স।

জিতেই চলেছে অস্ট্রেলিয়া। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চারটি ম্যাচই জিতেছে তারা। ফলে নজির গড়েছে অস্ট্রেলিয়া। ভারত ও ইংল্যান্ডের রেকর্ডে থাবা বসিয়েছেন মিচেল মার্শেরা।

টি-টোয়েন্টিতে টানা ম্যাচ জয়ের নিরিখে ভারত ও ইংল্যান্ড এত দিন ছিল সকলের উপরে। টানা ৭টি করে ম্যাচ জিতেছিল তারা। অস্ট্রেলিয়াও টানা ৭টি ম্যাচ জিতল। অর্থাৎ, অস্ট্রেলিয়া যদি সুপার ৮-এ নিজেদের প্রথম ম্যাচ জেতে তা হলেই টানা জয়ের তালিকায় ভারত ও ইংল্যান্ডকে টপকে শীর্ষে চলে যাবে তারা।

শুরুটা হয়েছিল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। তার পরে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়েছিল তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। কিন্তু নেট রানরেটে সেমিফাইনালে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। গত বার টানা তিন জয়ের পরে এ বার ইংল্যান্ড, ওমান, নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে টানা ৭টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।

২০১০ থেকে ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে টানা ৭টি ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। ভারত সেই কীর্তি করেছিল ২০১২ থেকে ২০১৪ সালের বিশ্বকাপের মাঝে। এ বার ২০২২ থেকে ২০২৪ সালের বিশ্বকাপের মাঝে সেই কীর্তি করলেন মার্শেরা।

T20 World Cup 2024 India Cricket england cricket australia cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy