Advertisement
E-Paper

ডুরান্ডে রবিবার বড় ম্যাচ, দুই দলের সব খবর, শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

রবিবার ডুরান্ডে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যারা জিতবে চলে যাবে নক-আউটে। দুই দলের প্রস্তুতির সব খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দিনই নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৪ ০৭:১০

গ্রাফিক: সনৎ সিংহ।

রবিবার ডুরান্ড কাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যারা জিতবে তারাই চলে যাবে নক-আউট পর্বে। দুই দলের প্রস্তুতির সব খবর। আজ শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনই নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। খেলতে হবে ফুলহ্যামের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট। আজ দ্বিতীয় দিনের খেলা।

রবিবার ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, সব খবর

রবিবার মরসুমের প্রথম বড় ম্যাচ। ডুরান্ডে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যারা জিতবে তারাই চলে যাবে নক-আউট পর্বে। হেরে গেলে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ম্যাচের দিকে। কেমন ভাবে প্রস্তুত হচ্ছে দুই দল? সব খবর।

শুরু হয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, প্রথম দিনই নামছে ম্যা়ঞ্চেস্টার ইউনাইটেড

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনই নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। খেলতে হবে ফুলহ্যামের সঙ্গে। জাডন স্যাঞ্চো-লিসান্দ্রো মার্টিনেজ়দের খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিন

শুরু হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট। আজ দ্বিতীয় দিনের খেলা। প্রথম টেস্ট ড্র হয়েছে। ফলে এই ম্যাচে যারা জিতবে দুই টেস্টের সিরিজ তাদের। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে।

লা লিগায় দু’টি ম্যাচ, নামছে আরও চারটি দল

স্প্যানিশ লিগে প্রথম দিনের মতো আজও দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে খেলবে সেল্টা ভিগো ও আলাভেস। খেলা শুরু রাত ১০:৩০ থেকে। পরের ম্যাচে মুখোমুখি সেভিয়া ও লাস পামাস। এই ম্যাচ রাত ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও ভুট অ্যাপে।

Today’s Sports Events English Premier League test cricket la liga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy