Advertisement
E-Paper

Tokyo Olympics: একটুর জন্য আরও এক পদক হল না ভারতের, কুস্তিতে ব্রোঞ্জ পেলেন না দীপক

শুরু থেকেই মাইলস আক্রমণ শুরু করলেও পয়েন্ট নিতে দেননি পুনিয়া। উল্টে মাইলসকে প্যাঁচে ফেলে শুরুতেই দুটি পয়েন্ট তুলে নেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৭:০১
দীপক পুনিয়া

দীপক পুনিয়া টুইটার

সান মারিনোর মাইলস আমিনকে ৮৬ কেজি বিভাগে হারিয়ে অলিম্পিক্সের ব্রোঞ্জ ম্যাচে হেরে গেলেন ভারতের দীপক পুনিয়া। খেলার ফল ৪-২। শুরুতে এগিয়ে থেকেও হেরে যেতে হল ভারতীয় কুস্তিগীরকে।

শুরু থেকেই মাইলস আক্রমণ শুরু করলেও পয়েন্ট নিতে দেননি পুনিয়া। উল্টে মাইলসকে প্যাঁচে ফেলে শুরুতেই দুটি পয়েন্ট তুলে নেন তিনি। তিন মিনিটের বিরতি শেষ হওয়ার আগে পুনিয়াকে বাইরে নিয়ে গিয়ে একটি পয়েন্ট পান মাইলস। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ করেন পুনিয়া। তবে শেষ মুহূর্তে ভারতের কুস্তিগীরকে প্যাঁচে ফেলে জয় তুলে নেন মাইলস।

ম্যাচ শেষ হওয়ার পর পুনিয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করলেও ফলাফলে কোনও পরিবর্তন হয়নি।

সেমিফাইনালে আমেরিকার ডেভিড টেলরের বিরুদ্ধে হারতে হয়েছিল পুনিয়াকে। এরপর বৃহস্পতিবার ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে খেলতে নামেন তিনি। তবে মুহূর্তের ভুলে মাইলসের বিরুদ্ধেও রুদ্ধশ্বাস ম্যাচে হারতে হল পুনিয়াকে। আরও একটি পদকের আশা শেষ হল ভারতের।

wrestling Tokyo Olympics 2020 Deepak Punia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy