Advertisement
E-Paper

Tokyo Olympics: গোলপোস্টের মাথায় গোলরক্ষক, অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শ্রীজেশের কাণ্ড দেখে অবাক দুনিয়া

গোটা ম্যাচে জার্মানির একাধিক পেনাল্টি কর্নার বাঁচিয়েছেন শ্রীজেশ। ম্যাচের শেষ মুহূর্তে জার্মানির একাধিক আক্রমণ এসে ধাক্কা খেয়েছে তাঁর সামনে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৫:০৭
অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে আনন্দে আত্মহারা ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ।

অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে আনন্দে আত্মহারা ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ। ছবি: রয়টার্স

৪১ বছর পর পদক জয়। টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতল ভারতীয় হকি দল। সেই আনন্দে আত্মহারা ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ। সাফল্যের শিখরে ওঠার আনন্দে তিনি উঠে পড়লেন গোলপোস্টের মাথায়।

বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জেতে ভারত। গোটা ম্যাচে জার্মানির একাধিক পেনাল্টি কর্নার বাঁচিয়েছেন শ্রীজেশ। ম্যাচের শেষ মুহূর্তে জার্মানির একাধিক আক্রমণ এসে ধাক্কা খেয়েছে তাঁর সামনে। ভারতীয় গোলের সামনে যেন দেওয়াল তুলে দিয়েছিলেন শ্রীজেশ। ম্যাচ শেষে সেই দেওয়ালেই উঠে বসে পড়লেন তিনি। বুঝিয়ে দিলেন তাঁর আধিপত্য।

সাফল্যের শিখরে ওঠার আনন্দে তিনি উঠে পড়লেন গোলপোস্টের মাথায়।

সাফল্যের শিখরে ওঠার আনন্দে তিনি উঠে পড়লেন গোলপোস্টের মাথায়। ছবি: রয়টার্স

শুধু ফাইনাল ম্যাচ নয়, এ বারের অলিম্পিক্সে নিজেকে যেন অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন শ্রীজেশ। একাধিক পেনাল্টি কর্নার বাঁচিয়েছেন। তাঁর জন্যই বহু ম্যাচেই অজস্র নিশ্চিত গোল খেতে হয়নি ভারতকে। ভারতীয় দলের সাফল্যের অন্যতম মুখ শ্রীজেশ।

hockey Tokyo Olympics P.R. Sreejesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy