এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের দলে সুযোগ পেল বাংলার টেবল টেনিস খেলোয়াড় সিন্ড্রেলা দাস।
বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দল ঘোষণা করা হয়েছে। সেখানে দু’টি দলেই সুযোগ পেয়েছে সিন্ড্রেলা।
কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করে আগেই ইতিহাস গড়েছিলেন তিনি।
জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস এবং গ্লাসগোর কমনওয়েলথ গেমসের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে সিন্ড্রেলা ছাড়াও সুযোগ পেয়েছেন আর এক বাঙালি খেলোয়াড়। তিনি সুতীর্থা মুখোপাধ্যায়।
রিজার্ভে রয়েছেন আর এক বাঙালি স্বস্তিকা ঘোষ। মেয়েদের বিভাগে এ ছাড়া সুযোগ পেয়েছেন সৃজা আকুলা, যশস্বিনী ঘোড়পাড়ে এবং দিয়া চিতালে।
আরও পড়ুন:
ছেলেদের বিভাগে রয়েছেন মানব ঠক্কর, মনুশ শাহ, জি সাথিয়ান, হরমীত দেসাই এবং পয়স জৈন। রিজার্ভে অঙ্কুর ভট্টাচার্য এবং রোহিত ভঞ্জ।