Advertisement
E-Paper

Tokyo Paralympics: টোকিয়ো প্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক, হাই জাম্পে রুপো জিতলেন নিষাদ কুমার

ভাবিনাবেন পটেলের পর ফের টোকিয়ো প্যারালিম্পিক্সে রুপো জয় ভারতের। হাই জাম্পে নিষাদ কুমারের হাত ধরে দ্বিতীয় পদক পেল ভারত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২১ ১৭:২৮
রুপো জিতলেন নিষাদ কুমার।

রুপো জিতলেন নিষাদ কুমার। ছবি: টুইটার থেকে

টোকিয়ো প্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের। হাই জাম্পে রুপো জিতলেন নিষাদ কুমার।

দেশকে রুপো এনে দেওয়াই শুধু নয়, এশিয়ান রেকর্ডও গড়েছেন নিষাদ। ২.০৬ মিটার হাই জাম্প দিয়ে টি ৪৭ ইভেন্টে এই রেকর্ড গড়েন তিনি। ভারতের আরও এক প্যারালিম্পয়ান রাম পাল শেষ করেন পাঁচ নম্বরে।
নিষাদের সাফল্যের কথা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘‘টোকিয়ো থেকে ফের এল আনন্দের খবর। নিষাদ কুমার টি ৪৭ হাইজাম্পে রুপো জিতেছে। অভিনন্দন নিষাদকে। ও দক্ষ, দৃঢ় প্রতিজ্ঞ একজন ক্রীড়াবিদ।’

প্রথম চেষ্টাতেই ২.০২ মিটার লাফিয়েছিলেন নিষাদ। আর তখনই তাঁর পদক নিশ্চিত হয়। এরপর দু’বারের চেষ্টায় ২.০৬ মিটার লাফ দিতেই রুপো নিশ্চিত করে ফেলেন ভারতের এই প্যারালিম্পান।

Tokyo Paralympics 2020 Athletic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy