Advertisement
E-Paper

উইম্বলডনে জিতলেন দুই শীর্ষ বাছাই সিনার-সাবালেঙ্কা, তৃতীয় রাউন্ডে অন্য বাছাইয়েরাও

প্রথম রাউন্ডে পাঁচ সেট লড়াই করতে হয়েছিল ইয়ানিক সিনারকে। দ্বিতীয় রাউন্ডে চেনা মেজাজে দেখা গেল ইটালির খেলোয়াড়কে। তুলনায় সহজ জয় পেলেন অ্যারিনা সাবালেঙ্কা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২২:১৬
Picture of Tennis

ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স।

প্রত্যাশা মতোই বুধবার উইম্বলডনে এগোলেন বাছাই তারকারা। দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে জিতলেন পুরুষদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার, মহিলাদের শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা। জিতেছেন ডানিল মেদভেদেভ, টমি পল, কোকো গফ, ক্যারোলিনা মুচোভার মতো বাছাই খেলোয়াড়েরা।

প্রথম রাউন্ডে পাঁচ সেট লড়াই করতে হয়েছিল সিনারকে। দ্বিতীয় রাউন্ডে চেনা মেজাজে দেখা গেল ইটালির খেলোয়াড়কে। পর্তুগালের অবাছাই খেলোয়াড় নুনো বর্জেস লড়াই করলেও সরাসরি সেটে হারলেন। সিনারের পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-২), ৬-৪। সহজে তৃতীয় রাউন্ডে পৌঁছোলেন মহিলাদের শীর্ষ বাছাইও। সাবালেঙ্কার বিরুদ্ধে প্রথম সেটে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি আমেরিকার অবাছাই খেলোয়াড় ম্যাককার্টনি কেসলার। দ্বিতীয় সেটে অবশ্য লড়াই করেন। সাবালেঙ্কার পক্ষে ম্যাচের ফল ৬-১, ৭-৬ (১১-৯)।

তৃতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর মেদভেদেভ। রুশ তারকা ৩-৬, ৬-৩, ৭-৫, ৬-২ ব্যবধানে হারিয়েছেন স্পেনের অবাছাই খেলোয়াড় ড্যানিয়েল মেরিডা অ্যাগুইলারকে। ২১ নম্বর বাছাই আমেরিকার পল ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-২ ব্যবধানে হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার ওন সুন উকে।

মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডের বাধা অতিক্রম করেছেন সপ্তম বাছাই গফ। তবে তাঁকে লড়াই করতে হল। আর্জেন্টিনার অবাছাই খেলোয়াড় সোলানা সিয়েরাকে তিনি হারালেন ৬-৩, ৩-৬, ৭-৬ (১০-৭) ব্যবধানে। জয় পেয়েছেন দশম বাছাই মুচোভাও। তিনি ৬-৩, ৬-২ ফলে উড়িয়ে দিয়েছেন চিনের অবাছাই খেলোয়াড় ঝ্যাং শুয়াইকে।

Jannik Sinner Aryna Sabalenka Tennis

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy