Advertisement
E-Paper

অপ্রতিরোধ্য সেই রাফা, আজ সামনে থিম 

করোনার কারণে ফাঁকা স্টেডিয়ামে হচ্ছে এটিপি ফাইনালস। তবে তার কোনও প্রভাব নাদালের খেলায় ধরা পড়েনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ০৬:০৭
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

শেষ বারের মতো লন্ডনে আয়োজিত হচ্ছে বছরের শেষ টেনিস প্রতিযোগিতা এটিপি ফাইনালস। কিন্তু রাফায়েল নাদালের কাজ তো অসম্পূর্ণ রয়ে গিয়েছে! গত দুবার রানার্স হয়েই তাঁকে শেষ করতে হয়েছে বছর। সেই ছবি পাল্টে দিতে এবার যেন মরিয়া স্প্যানিশ তারকা।

৩৪ বছরের রাফা অতীত মুছে ফেলতে যে কতটা মরিয়া, তার ঝলক দেখা গিয়েছে আন্দ্রেই রুবলেফের বিরুদ্ধে ঝোড়ো জয়েই। নাদালের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-৪। পরের রাউন্ডে আজ, মঙ্গলবার তাঁর প্রতিপক্ষ ডমিনিক থিম, যিনি আবার রুদ্ধশ্বাস লড়াইয়ে ৭-৬(৫), ৪-৬, ৬-৩ হারিয়েছেন স্টেফানোস চিচিপাসকে।

করোনার কারণে ফাঁকা স্টেডিয়ামে হচ্ছে এটিপি ফাইনালস। তবে তার কোনও প্রভাব নাদালের খেলায় ধরা পড়েনি। ইন্ডোর টেনিসে তিনি বরাবর একটু মন্থর ভাবে খেলা শুরু করেন বলে যে কথা চালু রয়েছে টেনিসমহলে, তাকে যেন ভুল প্রমাণ করতেই নাদাল শুরু থেকে আগ্রাসী মেজাজে রুবলেফকে কোণঠাসা করার কাজ শুরু করে দেন। প্রথম সেটে নিজের সার্ভিস খোয়ানোর সঙ্গেই ম্যাচও হাতছাড়া করে ফেলেন রুবলেফ। ভয়ঙ্কর হয়ে ওঠা রাফার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ন্যুনতম সুযোগও পাননি।

ম্যাচের পরে তৃপ্ত স্পেনীয় তারকাও বলেছেন, “আমার তো মনে হচ্ছে শুরুটা বেশ ভালই হল। আসলে এখানে প্রথম ম্যাচটা বরাবরই খুব চাপের হয়ে থাকে। তাই নিজের সেরা টেনিসটা শুরু থেকেই খেলতে হয়। এবার ডমিনিকের বিরুদ্ধে একটা কঠিন ম্যাচ অপেক্ষা করে রয়েছে।” যোগ করেছেন, “জোরালো সার্ভিস এবং বেসলাইন থেকে প্রতিপক্ষকে কাবু করার পরিকল্পনা নিয়ে ম্যাচটা খেলতে শুরু করি। এই ছন্দটা ধরে রাখতে হবে।”

প্রতিপক্ষ থিমও স্পেনীয় তারকার বিরুদ্ধে লড়াই করার মহড়া সেরে ফেলেছেন সাড়ম্বরেই। প্রথম সেট খুইয়ে দ্বিতীয় সেটে পাল্টা জবাবওও দিয়েছিলেন গ্রিসের তারকা চিচিপাস। কিন্তু তৃতীয় সেটে নিখুঁত সার্ভিস এবং নেটের সামনে এগিয়ে এসে চিচিপাসকে বিভ্রান্ত করে দেন।

Dominic Thiem Rafael Nadal Tennis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy