Advertisement
E-Paper

দু’জনের সম্পর্ক ফাঁস করার হুমকি! কেতনকে খুন করতে সিয়াকে ব্ল্যাকমেল করেন চেতন? খতিয়ে দেখছেন তদন্তকারীরা

তদন্তকারীদের কাছে চেতন দাবি করেছেন, সিয়াকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু কেন সেই পরিকল্পনা থেকে সরে এসে কেতনকে সরিয়ে দেওয়ার ছক করা হল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৮:২৯
Police are investigating the blackmail angle in Ketan Agarwal case

(বাঁ দিক থেকে) কেতন, সিয়া এবং তাঁর প্রেমিক চেতন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চেতন চৌধরী কি সিয়াকে তাঁদের সম্পর্ক ফাঁস করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতেন? কেতন অগ্রবাল খুনে এই দিকটিও এ বার তদন্তকারীরা খতিয়ে দেখতে চাইছেন।

তদন্তকারীদের সূত্রের খবর, তাঁদের দু’জনের কথোপকথন, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট সব কিছু রেকর্ড এবং স্ক্রিনশট রেখে দিয়েছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আর সেই সব তথ্য ফাঁসের হুমকি দিয়ে কেতনকে খুনে সিয়াকে কাজে লাগিয়েছিলেন কি না চেতন, তা-ও তদন্ত করে দেখা হবে। সূত্রের খবর, চেতনের সমস্ত ডিজিটাল তথ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। মে মাসে কেতনকে খুনের যে চেষ্টা হয়েছিল, তাতে চেতনের কী ভূমিকা ছিল, তা-ও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

তদন্তকারীদের কাছে চেতন দাবি করেছেন, সিয়াকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু কেন সেই পরিকল্পনা থেকে সরে এসে কেতনকে সরিয়ে দেওয়ার ছক করা হল? সিয়ার মাধ্যমে কি পরবর্তী কালে অগ্রবাল পরিবারের কাছ থেকে টাকা আদায়ের পরিকল্পনা ছিল চেতনের? সিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই খুনের নেপথ্যে টাকার কোনও সূত্র আছে কি না, তা জানার চেষ্টা চলছে।

সূত্রের খবর, কেতনের উপর নজরদারি চালানো, চেতনের পোশাক, লোহাগড় দুর্গে যাতায়াতের খরচ— এই সব কিছুর জন্য কি চেতনকে গোপনে টাকা পাঠিয়েছিলেন সিয়া? সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। ১৮ জুনের আগে সিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন হয়েছিল কি না, তা-ও তদন্তকারীদের নজরে। তদন্ত করে দেখা হচ্ছে, সিয়ার কাছে চেতন মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন কি না, কিংবা সিয়া চেতনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কি না যে তাঁর জীবন থেকে কেতনের সমস্যা মিটিয়ে দিলে মাসে মাসে তাঁকে টাকা দেবেন, এই বিষয়টিও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, গত ১৮ জুন লোণাবলায় লোহাগড় দুর্গ থেকে ঠেলে ফেলে কেতনকে খুনের অভিযোগ উঠেছে সিয়া এবং তাঁর প্রেমিক চেতনের বিরুদ্ধে। তাঁদের দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Pune Murder Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy