Advertisement
E-Paper

শাস্তি পেয়ে দুই ম্যাচে নেই থরঙ্গা

সিরিজের শেষ তিনটি ম্যাচের সবকটিতেই হেরে গেলে ২০১৯ বিশ্বকাপে খেলার সরাসরি যোগ্যতা পাওয়াই অনিশ্চত হয়ে উঠতে পারে শ্রীলঙ্কার। সেক্ষেত্রে তাদের ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৭ ০৪:২৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

একেই সিরিজে পিছিয়ে তারা। বৃহস্পতিবার পাল্লেকেলেতে জেতার অবস্থায় এসেও শেষ পর্যন্ত হেরে সিরিজ হারের মুখে শ্রীলঙ্কা। এ রকম একটা সময়ে লাসিথ মালিঙ্গাদের শিবিরে দুঃসংবাদ এল, অধিনায়ক উপুল থরঙ্গা তাঁর দলের স্লো ওভার রেটের জন্য দুই ম্যাচ সাসপেন্ড হলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই কারণে দুই ম্যাচে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। থরঙ্গার জায়গায় চামারা কপুগেদারা দলকে নেতৃত্ব দেবেন। গত ম্যাচে নির্দিষ্ট সময়ে তিন ওভার কম করে শ্রীলঙ্কা। সে জন্যই এই শাস্তি।

সিরিজের শেষ তিনটি ম্যাচের সবকটিতেই হেরে গেলে ২০১৯ বিশ্বকাপে খেলার সরাসরি যোগ্যতা পাওয়াই অনিশ্চত হয়ে উঠতে পারে শ্রীলঙ্কার। সেক্ষেত্রে তাদের ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তেমন পরিস্থিতি যাতে না আসে, সে জন্য এই সিরিজে অন্তত একটা ম্যাচ জিততেই হবে তাদের। তাই টেস্ট অধিনায়ক দীনেশ চণ্ডীমল ও ব্যাটসম্যান লাহিরু থিরামান্নেকে দলে আনা হল অন্তত পরের দু’টি ম্যাচের জন্য। ওপেনার দনুষ্কা গুণতিলক কাঁধে চোট পেয়ে হয়তো পরের দুটো ম্যাচে খেলতে পারবেন না।

Cricket Upul Tharanga উপুল থরঙ্গা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy