Advertisement
E-Paper

শাড়ি পরে মাঠে ঢুকে ব্যাটসম্যানের গালে চুমু! পুরনো ভিডিয়ো ভাইরাল

সম্প্রতি এই ভিডিয়োই ভাইরাল হয়েছে টুইটারে। ‘#শাড়ি’ বেশ কয়েকদিন ধরেই জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে।

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৯ ১৫:০০
শাড়ি পরে মাঠে ঢুকে পড়ে ওই মহিলা। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

শাড়ি পরে মাঠে ঢুকে পড়ে ওই মহিলা। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

খেলা চলছে মাঠের মধ্যে। বোলার বল করার প্রস্তুতি নিচ্ছেন। তৈরি ব্যাটসম্যানও। হঠাৎই মাঠে ঢুকে পড়লেন শাড়ি পরা এক মহিলা। মাঠে ঢুকেই তিনি ছুট লাগালেন রানার্স এন্ডে থাকা ব্যাটসম্যানের দিকে। মহিলাকে থামানোর জন্য তাঁর পিছন পিছন ছুটছে পুলিশ। কিন্তু পুলিশকে পিছনে ফেলেই নন স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটসম্যানের কাছে পৌঁছে গেলেন তিনি। তার পরই জড়িয়ে ধরে চুমু খেলেন ব্যাটসম্যানের গালে।

সম্প্রতি এই ভিডিয়োই ভাইরাল হয়েছে টুইটারে। ‘#শাড়ি’ বেশ কয়েকদিন ধরেই জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে। সেই হ্যাশট্যাগের অঙ্গ হিসাবেই ৪০ বছরের পুরনো এই ঘটনাটি ফের সামনে এল।

শাড়ি পরে মাঠে ঢুকে ব্যাটসম্যানকে চুমু খাওয়ার এই ঘটনাটি ঘটেছিল ১৯৭৫ সালে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচের সময়। সে সময়ই এই ঘটনা নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর। ওই মহিলা চুমু খেয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান ব্রিজেশ পটেলকে।

আরও পড়ুন: এখনই অবসরের পরিকল্পনা নেই ধোনির, দাবি করলেন তাঁর দীর্ঘ দিনের বন্ধু

আরও পড়ুন: ক্রিকেটের পাশাপাশি টেনিসও পছন্দ, এই সুন্দরী ইংল্যান্ডের তারকা ওপেনারের স্ত্রী

Mumbai Viral Video Kiss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy