Advertisement
E-Paper

আইসিসি-র ক্রমতালিকায় নিজেদের জায়গা ধরে রাখলেন কোহলী, রাহুল

অইন মর্গ্যান, রোহিত শর্মাদের টপকে রিজওয়ান উঠে এলেন দশ নম্বর স্থানে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৮:৪০
কোহলী ৫ নম্বরেই রয়েছেন। রাহুল রয়েছেন ৭ নম্বরে।

কোহলী ৫ নম্বরেই রয়েছেন। রাহুল রয়েছেন ৭ নম্বরে।

টি২০ ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় নিজেদের জায়গা ধরে রাখলেন বিরাট কোহলী এবং লোকেশ রাহুল। প্রথম দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। বাবর আজমও ৩ নম্বর স্থান ধরে রেখেছেন।

অইন মর্গ্যান, রোহিত শর্মাদের টপকে রিজওয়ান উঠে এসেছেন দশ নম্বর স্থানে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজে ৮২ এবং ৯১ রানের ইনিংস তাঁকে ৫ ধাপ এগিয়ে প্রথম দশে জায়গা করে দিয়েছে। বাবর আজম ছাড়া তিনি দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার, যিনি টি২০ ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন।

কোহলী ৫ নম্বরেই রয়েছেন। রাহুল রয়েছেন ৭ নম্বরে। শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের দাউইদ মালান। বোলারদের মধ্যে প্রথম দশে কোনও ভারতীয় নেই। শীর্ষস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি। অলরাউন্ডারদের মধ্যেও কোনও ভারতীয় ক্রিকেটার নেই। আফগানিস্তানের মহম্মদ নবি শীর্ষস্থান ধরে রেখেছেন।

Virat Kohli Lokesh Rahul Babar Azam IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy