Advertisement
E-Paper

কোহলীকে অপমান করে কুরুচিকর পোস্ট নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে, ক্ষুব্ধ নেটাগরিকরা

নোংরা খেলা শুরু করল নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ২১:৩৩
বিরাট কোহলী।

বিরাট কোহলী। ফাইল ছবি

বিশ্ব টেস্ট ফাইনালে হেরে গিয়েছে ভারত। এরপরেই নোংরা খেলা শুরু করল নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলীকে অপমান করে নেটমাধ্যমে ছবি পোস্ট করেছে তারা। তা দেখে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

‘অল্টারনেটিভ কমেন্ট্রি কালেক্টিভ’ নামের একটি ওয়েবসাইটের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে এক মহিলা এক বয়স্ক মানুষের গলায় দড়ি বেঁধে ধরে রয়েছেন। মহিলার নাম দেওয়া হয়েছে কাইল জেমিসন এবং বয়স্ক মানুষটির নাম দেওয়া হয়েছে বিরাট কোহলী। অর্থাৎ টেস্টে জেমিসন কী ভাবে কোহলীকে জব্দ করেছেন সেটাই বোঝাতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, টেস্ট ফাইনালের দু’ইনিংসেই কোহলীকে আউট করেছিলেন জেমিসন।

এমন রসিকতা ভাল ভাবে নেননি ক্রিকেটপ্রেমীরা। ক্ষোভ উগরে দিয়েছেন ওই পোস্টের নিচে। অনেকে মনে করিয়ে দিয়েছেন কী ভাবে জেমিসনের উন্নতিতে সাহায্য করেছেন কোহলী এবং তাঁর আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলী নিজেও ম্যাচের পর ভূয়সী প্রশংসা করেছিলেন জেমিসনের। পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন জেমিসনও।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy