Advertisement
E-Paper

The Kapil Sharma Show: শুধু সংসার পাতা নয়, আরও একটি কারণে বিয়ে করেছিলেন সহবাগ, জানালেন নিজেই

সহবাগ বিয়ে করেন আরতি আহলাওয়াতকে। ২০০৪ সালে বিয়ে করেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ০৮:৫৯
আরতি আহলাওয়াতকে বিয়ে করেন সহবাগ।

আরতি আহলাওয়াতকে বিয়ে করেন সহবাগ। —ফাইল চিত্র

কেন বিয়ে করেছিলেন বীরেন্দ্র সহবাগ? ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে জানালেন ভারতের প্রাক্তন ওপেনারের। বললেন, ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলেন তিনি। এই সপ্তাহে কপিল শর্মার শো-তে অতিথি হয়ে এসেছিলেন সহবাগ এবং মহম্মদ কাইফ। সহবাগ এর আগেও এই শো-তে অংশগ্রহণ করেছিলেন।

কপিল শর্মা সহবাগকে আগের বারের কথা মনে করিয়ে দিতে গিয়ে বলেন, “আগের বার এসে তুমি বলেছিলে যে হরভজন সিংহ, যুবরাজ সিংহ এবং তুমি ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলে।” সহবাগ বলেন, “হ্যাঁ, আমরা এমন কাউকে বিয়ে করেছি যার সঙ্গে কথা বললে আমাদের ইংরেজি বলা আরও ভাল হবে। এই তালিকায় কপিল (দেব) পাজিকেও যুক্ত করা যেতে পারে।”

কপিল দেব বিয়ে করেন রোমি দেবকে। সহবাগ বিয়ে করেন আরতি আহলাওয়াতকে। ২০০৪ সালে বিয়ে করেন তাঁরা। হরভজন বিয়ে করেন অভিনেত্রী গীতা বাসরাকে। কিছু দিন আগেই তাঁদের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে। যুবরাজও বিয়ে করেছেন এক অভিনেত্রীকে। ২০১৬ হেজেল কিচকে বিয়ে করেন যুবরাজ।

এক সময়ের দুই সতীর্থ এক জায়গায় এলে ভারতীয় দলের বেশ কিছু পুরনো কথা তো উঠে আসবেই। কাইফ জানান একটি সিরিজে সহবাগকে বাদ দিয়ে কাইফ এবং যুবরাজকে ভারতীয় দলে নেওয়া হয়েছিল। সেই সময় সহবাগ তাঁদের খোঁটা দিতেন গান গেয়ে। সহবাগ গাইতেন, ‘কায়েসে কায়েসে কো দিয়া হে, অ্যাসে ওয়েসে কো দিয়া হে। হাম কো ভি তো লিফট করা দে।’

Virender Sehwag Kapil Sharma The Kapil Sharma Show Kapil Dev Mohammad Kaif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy