Advertisement
E-Paper

Wimbledon 2021: হেরে গেলেও কোর্টে বিশেষ সমর্থককে পাশে পেলেন সানিয়া মির্জা

সানিয়া এই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ২২:২৩
সানিয়া মির্জা।

সানিয়া মির্জা। ফাইল ছবি

উইম্বলডনের মহিলা ডাবলস থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন সানিয়া মির্জা। তবে তার আগেই তিনি গ্যালারিতে পেয়ে গিয়েছিলেন এক বিশেষ সমর্থককে।

সেই বিশেষ সমর্থক আর কেউ নন, সানিয়ার ছেলে ইজহান। সতীর্থ বেথানি মাটেক স্যান্ডসকে নিয়ে প্রথম রাউন্ডে জেতার পরেই কোর্টের ধারে গিয়ে ছেলের সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন সানিয়া।

শুধু তাই নয়, ইজহানকে তিনি বর্ণনা করেছেন ‘স্পাইডার ম্যান’ বলে। কারণ ইজহানের হাতে একটি স্পাইডারম্যানের পুতুল ছিল। সানিয়া-পুত্রকে বসে থাকতে দেখা গিয়েছে একটি প্যারাম্বুলেটরে।

সানিয়া এই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে। বেশিরভাগ মন্তব্যই এসেছে বিভিন্ন অভিনেত্রীর থেকে। সুনীল শেটির মেয়ে আথিয়া হাততালির সঙ্গে ভালবাসার একটি ইমোজি পোস্ট করেছেন।

সানিয়ার পোস্টে অনুষ্কাদের মন্তব্য।

সানিয়ার পোস্টে অনুষ্কাদের মন্তব্য। ছবি ইনস্টাগ্রাম

অভিনেত্রী তথা বিরাট কোহলীর স্ত্রী অনুষ্কা শর্মা লিখেছেন, ‘কী সুন্দর দেখতে লাগছে তোমাদের’। হাততালির ইমোজি দেওয়া ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নীতি মোহনও।

instagram Sania Mirza Wimbledon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy