Advertisement
E-Paper

ভারতের বিরুদ্ধে খেলতে নেমে হঠাৎই অস্ট্রেলিয়ার নেথান লায়নের উপরে হিংসে হচ্ছে রস টেলরের

সোমবার বিশ্ব টেস্ট ফাইনালের চতুর্থ দিনে কেন উইলিয়ামসনকে নিয়ে ব্যাট করতে নামবেন টেলর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১০:৪৯
রস টেলর।

রস টেলর। ফাইল ছবি

শততম টেস্ট খেলতে নেমেছিলেন ভারতের বিরুদ্ধে। কিন্তু বিপক্ষের ক্রিকেটারদের কাছ থেকে সই করা জার্সি পাননি। সে কারণে মন খারাপ রস টেলরের। একই কারণে নেথান লায়নকে হিংসে করেন তিনি। কারণ শততম টেস্ট খেলার সময় লায়ন ভারতীয়দের সই করা জার্সি পেয়েছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে ব্রিসবেনে শততম টেস্ট খেলতে নেমেছিলেন লায়ন। সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে তাঁকে সই করা একটি জার্সি উপহার দেন সেই দলের অধিনায়ক অজিঙ্ক রহাণে। ভারত সেই ম্যাচে জিতেছিল। কিন্তু তারও আগে, অর্থাৎ ২০২০-র শুরুর দিকে ওয়েলিংটনে যখন ভারতের বিরুদ্ধে শততম টেস্ট খেলতে নেমেছিলেন টেলর, তখন তাঁকে কোনও জার্সি দেওয়া হয়নি।

সেকথা মনে করে এক পডকাস্টে টেলর বলেছেন, “গত বছর শততম টেস্ট খেলেও জার্সি পাইনি। তাই নেথানকে দেখে একটু হিংসে হচ্ছে। আমরা দু’জনেই একে অপরের বিরুদ্ধে আগে দু’একটা সিরিজ খেলেছি। কিন্তু নেথানকে জার্সি পেতে দেখে হিংসে হয়েছিল।”

সোমবার বিশ্ব টেস্ট ফাইনালের চতুর্থ দিনে কেন উইলিয়ামসনকে নিয়ে ব্যাট করতে নামবেন টেলর। তিনি শূন্য রানে অপরাজিত রয়েছেন।

Nathan Lyon Ross Taylor ICC World Test Championship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy