ভারতীয় ক্রিকেট দলে অন্যান্য সদস্যদের থেকে সবসময়ই কিছুটা আলাদা যুজবেন্দ্র চহাল। সবসময় যে কোনও বিষয় নিয়ে মজা করতেই বেশি ভালবাসেন তিনি। শুক্রবার রোহিত শর্মার ৩৪তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন অভিনব কায়দায়।
নেটমাধ্যমে পুরনো একটা ছবি প্রকাশ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিনার লেখেন, ‘আমার জীবনের ভালবাসা, শুভ জন্মদিন রোহিত শর্মা’। তাঁর এই লেখা পড়ে চমকে ওঠেন নেটাগরিকরা। এক অনুরাগী লেখেন, চাহালকে নাকি তাঁর স্ত্রী ধনশ্রী জরুরি তলব করছেন।
জন্মদিনে রোহিতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রজ্ঞান ওঝাও। রোহিতের পুরনো নাচের ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন তিনি। রোহিতের স্ত্রী ঋতিকা মেয়ের সঙ্গে রোহিতের ছবি দিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন রোহিত। তুমি আমার জীবনে সেরা। এ জগতে তুমি আমার সঙ্গে আছ বলে আমরা ভাল আছি’।
বিসিসিআই, আইসিসিও নেট মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে রোহিতকে। আইপিএল খেলতে দিল্লিতে পরিবারের সঙ্গে রয়েছেন রোহিত।
Love of my life 🤣 happy birthday Rohitaaaa Sharaaamaaaa 🎂 🤗 pic.twitter.com/xDdY4voVQ9
— Yuzvendra Chahal (@yuzi_chahal) April 30, 2021