Advertisement
E-Paper

আজ থেকে রিওর পরীক্ষায় সর্দাররা

পরের বছর অলিম্পিকের টিকিট পকেটে। ভারতীয় হকি দল তাই ঘরের মাঠে বিশেষ চাপ ছাড়াই নামছে হকি ওয়ার্ল্ড লিগ (এইচডব্লিউএল) ফাইনালসে। ভুবনেশ্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি হকির কয়েক মাসের মধ্যে আবার দেশের একটা ছোট শহরে বিশ্ব হকির বড় টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ০৩:০৮

পরের বছর অলিম্পিকের টিকিট পকেটে। ভারতীয় হকি দল তাই ঘরের মাঠে বিশেষ চাপ ছাড়াই নামছে হকি ওয়ার্ল্ড লিগ (এইচডব্লিউএল) ফাইনালসে। ভুবনেশ্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি হকির কয়েক মাসের মধ্যে আবার দেশের একটা ছোট শহরে বিশ্ব হকির বড় টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার। বিশ্বের সেরা আট দেশের লড়াই। ২০১৬ অলিম্পিকের নামার আগে নিজেদের অবস্থান দেনে নেওয়ার সম্ভবত শেষ সেরা সুযোগ। যার ফাইনাল ৬ ডিসেম্বর। সর্দার সিংহের ভারতের কাছে যে পরীক্ষা আরও কঠিন। পুল বি-তে ভারত আছে নেদারল্যান্ডস, জার্মানি আর আর্জেন্তিনার সঙ্গে। অন্য পুল-টা হয়েছে অস্ট্রেলিয়া, ব্রিটেন, বেলজিয়াম আর কানাডাকে নিয়ে। প্রতিটা দেশই রিও অলিম্পিকের যোগ্যতা পেয়ে গিয়েছে। শুক্রবারই সর্দারদের প্রথম ম্যাচ আর্জেন্তিনার বিরুদ্ধে। যার আগের দিন ভারত অধিনায়ক বলছেন, ‘‘বিশ্বের সেরা হকি দেশগুলো যখন খেলছে স্বভাবতই এটা প্রচণ্ড কঠিন টুর্নামেন্ট। তবে ব্যাপারটার ভাল দিক হল, এখানকার মতোই কঠিন লড়াই থাকবে অলিম্পিকেও। ফলে অভিজ্ঞতাটা হয়ে যাবে এখানেই।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy