Advertisement
E-Paper

গ্রুপ থেকেই বিদায় নিল গত দু’বারের রঞ্জি চ্যাম্পিয়নরা

রঞ্জির নক আউটেই এ বার উঠতে পারল না গত দু’বারের চ্যাম্পিয়ন কর্নাটক। শুধু তাই নয়, গ্রুপ এ-তে যখন প্রথম তিন দলের মধ্যে মাত্র তিন পয়েন্টের তফাত, সেখানে বিনয় কুমার, রবিন উথাপ্পাদের এ বার আট ম্যাচে সরাসরি জয় মাত্র দু’টো।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৫ ০৩:২৩

রঞ্জির নক আউটেই এ বার উঠতে পারল না গত দু’বারের চ্যাম্পিয়ন কর্নাটক। শুধু তাই নয়, গ্রুপ এ-তে যখন প্রথম তিন দলের মধ্যে মাত্র তিন পয়েন্টের তফাত, সেখানে বিনয় কুমার, রবিন উথাপ্পাদের এ বার আট ম্যাচে সরাসরি জয় মাত্র দু’টো। একটা হারের পাশাপাশি পাঁচটা ড্র। এ দিনই মহারাষ্ট্রের কাছে ৫৩ রানে হেরে কর্নাটক গ্রুপে পাঁচ নম্বরে শেষ করল। এই গ্রুপের আর এক হেভিওয়েট দল দিল্লিও নক আউটে উঠতে পারল না। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে বিদর্ভ এ দিন হরিয়ানাকে ইনিংস ও ৩১ রানে চুরমার করেছে। বাঁ-হাতি স্পিনার রবি জাঙ্গিদ দ্বিতীয় ইনিংসে নিজের সেরা প্রথম শ্রেণির পারফরম্যান্স করে (৭-৫৯) বিদর্ভকে শেষ ম্যাচ থেকে বোনাস-সহ সাত পয়েন্ট এনে দেন।

গ্রুপ বি-তে রেকর্ড সংখ্যক ৪০ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের দাপট শেষ ম্যাচেও অব্যাহত থাকল। গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থেকে আদিত্য তারে, সূর্যকুমার যাদব, ইকবাল আবদুল্লারা তিন পয়েন্ট তুলে মোট ৩৫ পয়েন্ট পেল। তাদের গ্রুপে সেকেন্ড বয় যুবরাজ সিংহ, হরভজন সিংহদের পঞ্জাবের চেয়ে মুম্বই ৯ পয়েন্ট আগে।

যদিও সব গ্রুপ মিলিয়ে সর্বোচ্চ পয়েন্টের বিচারে মুম্বইকেও পিছনে ফেলে দিল ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র। এ বার টুর্নামেন্টের গোড়ার দিকে রবীন্দ্র জাডেজার অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের দাপটে সৌরাষ্ট্র পরপর ক’টা ম্যাচ সরাসরি জেতায় শেষমেশ ৩৫ পয়েন্টে শেষ করেছে। তাদের ঠিক পিছনে থেকে ঝাড়খণ্ড গ্রুপ থেকে রঞ্জির শেষ আটে উঠেছে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী প্রথম দু’টো গ্রুপ থেকে তিনটে করে দল নক আউটে উঠলেও গ্রুপ সি থকে একটা দল কম নক আউটে যায়। এই অবস্থায় ঝাড়খণ্ড এ দিন শেষ ম্যাচে হায়দরাবাদকে ১০ উইকেটে হারিয়ে বোনাস-সহ সাত পয়েন্ট নিয়ে নক আউটের পারানি জোগাড় করে নেয়।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy