Advertisement
E-Paper

টুকরো খবর

কবাডি প্রিমিয়ার লিগের প্রস্তুতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাঠের আবেদন করবেন রাজ্য কবাডি সংস্থার নব-নির্বাচিত প্রেসিডেন্ট তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জুলাই-অগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে খেলার কথা কলকাতার দলের। সম্ভবত যা কিনছে এক বড় বাণিজ্যিক সংস্থা। এ দিন সুব্রতবাবু বলেন, “কলকাতার দল যাতে প্রস্তুতি সারতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে মাঠের আবেদন করব।” এ ছাড়াও ছ’টি দেশের আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে চান সুব্রত। নেপাল, জাপান, বাংলাদেশের সঙ্গে কথাবার্তাও শুরু হয়েছে।

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৪ ০৩:৩০

কবাডির জন্য মুখ্যমন্ত্রীর কাছে যাবেন সুব্রত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

কবাডি প্রিমিয়ার লিগের প্রস্তুতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাঠের আবেদন করবেন রাজ্য কবাডি সংস্থার নব-নির্বাচিত প্রেসিডেন্ট তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জুলাই-অগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে খেলার কথা কলকাতার দলের। সম্ভবত যা কিনছে এক বড় বাণিজ্যিক সংস্থা। এ দিন সুব্রতবাবু বলেন, “কলকাতার দল যাতে প্রস্তুতি সারতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে মাঠের আবেদন করব।” এ ছাড়াও ছ’টি দেশের আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে চান সুব্রত। নেপাল, জাপান, বাংলাদেশের সঙ্গে কথাবার্তাও শুরু হয়েছে।

র‌্যান্টির প্রেরণা ব্যারেটো
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ভারতে খেলা বিদেশি ফুটবলারদের মধ্যে হোসে ব্যারেটোই প্রথম পছন্দ তাঁর। ব্রাজিলিয়ান স্ট্রাইকারই ছিল তাঁর অনুপ্রেরণা। শনিবার ব্যারেটোর অবসর প্রসঙ্গে কথা উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন র্যান্টি মার্টিন্স। বলছিলেন, “ব্যারেটোকে সামনে রেখেই তো আমি এগোচ্ছি। ফুটবলার জীবনে ও যত সাফল্য পেয়েছে, ফুটবল-পরবর্তী জীবনেও যেন সেই একই সাফল্য পায়।” এ দিন শহরে ফিরে ব্যারেটো জানিয়ে দিলেন, “এখনও জানি না, ফুটবল ছাড়া আমার জীবনটা কেমন হবে! নিজে না খেললেও ফুটবলের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব।”

দিল্লি হয়তো বিগ বি-র

ফুটবলের আইপিএলে কলকাতার দল কেনার লড়াইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেয়ে বেশ পিছিয়ে যাওয়ার পর শাহরুখ খানকে দিল্লির ফ্র্যাঞ্চাইজি নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আইএমজি-আর সূত্রের খবর, শাহরুখ তাতে রাজি নন। ফলে দিল্লির দল পেয়ে যেতে পারেন অমিতাভ বচ্চন। যিনি আগে বেঙ্গালুরুর দল নেওয়ার জন্য দরপত্র জমা জানিয়েছিলেন। শনিবার রাত পর্যন্ত সাতটি ফ্র্যাঞ্চাইজির মালিকের নাম ঠিক করে ফেলা হয়েছে বলে মুম্বইয়ের খবর। একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রবিবারের মধ্যেই তা ঠিক করে ফেলা হবে। এবং আজই সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

নির্বাচকদের নির্দেশ

জাতীয় নির্বাচকদের বিদেশে পাঠানোর উপর নয়া নির্দেশ জারি করল ভারতীয় বোর্ড। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে ভারতীয় টিমের সঙ্গেও কোনও নির্বাচককে দেশের বাইরে পাঠানো হবে না। বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রবি সবন্ত বলেন, “আগে দল বাইরে সফরে থাকার সময়ও নির্বাচকদের বাইরে পাঠানো হত। কিন্তু এখন নির্বাচকদের দেশের বাইরে পাঠানো হবে না। এটাই বোর্ডের নীতি।” তিনি আরও জানান, আগামী মরসুম থেকে মুম্বই ক্রিকেট সংস্থা বিভিন্ন বয়সভিত্তিক দলের জন্য আলাদা কোচ নিয়োগ করবে।

লড়ে হার শ্রীকান্তের

বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর জেতার আশা ছিল না। পারেনও নি। কিন্তু কিদাম্বি শ্রীকান্ত সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে লি চং ওয়েই-কে কড়া চ্যালেঞ্জে ফেলে দিতে সফল। ৪২ মিনিটের লড়াইয়ে শ্রীকান্ত হারেন ১৯-২১, ১৮-২১। তাইল্যান্ড ওপেন গ্রাঁ প্রি চ্যাম্পিয়ন শ্রীকান্ত মালয়েশিয়ার তারকা ব্যাডমিন্টন প্লেয়ারের বিরুদ্ধে শুরু থেকেই পাল্লা দিয়ে গিয়েছেন। প্রথম গেমে ১৯-১৬ এগিয়েও যান। কিন্তু পরপর আনফোর্সড এররে গেম হাতছাড়া হয় তাঁর। দ্বিতীয় গেমে শ্রীকান্তকে আর এগিয়ে যাওয়ার সুযোগ দেননি মালয়েশিয়ার লি। দ্রুত গেম দখল করে নেন তিনি।

স্যামসনের বাড়িতে চুরি

রাজস্থান রয়্যালসের তারকা সঞ্জু স্যামসনের তিরুবন্তপুরমের বাড়িতে চুরির অভিযোগ উঠল। সঞ্জুর পরিবারের অভিযোগ বৃহস্পতিবার বাড়িতে চোর ঢুকে সঞ্জুর বেশ কিছু ট্রফি ও পদক নিয়ে চম্পট দেয়। এ দিন সকালে বাড়ির পিছনের দরজা ভাঙা দেখে প্রতিবেশিরা পুলিশে খবর দেন। সঞ্জুর বাবা-মা এখন অন্য বাড়িতে থাকেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারও আইপিএল প্র্যাকটিসে ব্যস্ত থাকায় বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে চুরির করার পাশাপাশি প্রধান হলে রাখা বেশ কিছু ট্রফিরও ক্ষতি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


টেনিস থেকে পোকার। মন্টে কার্লোর এক ক্যাসিনোয় নাদাল। ছবি: এপি


অশোকনগর প্রিমিয়ার লিগ ফাইনালে দিলীপ বেঙ্গসরকর। সঙ্গে সম্বরণ বন্দ্যোপাধ্যায়।
দুই ফাইনালিস্ট শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং সম্বরণ মেনল্যান্ড ক্রিকেট অ্যাকাডেমি। শনিবার।—নিজস্ব চিত্র

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy