Advertisement
E-Paper

নির্বাচনহীন সিএবি বৈঠকে হঠাৎ বিতর্ক

আসন্ন বিশেষ সাধারণ সভা প্রতিদ্বন্দ্বিতাহীন হলে কী হবে, তার মনোনয়ন জমাকে ঘিরে একপ্রস্থ নাটক বেঁধে গেল সিএবিতে। আগামী বৃহস্পতিবার সিএবি-র বিশেষ সাধারণ সভা। যেখানে সংস্থার প্রেসিডেন্ট ও যুগ্ম সচিব পদে মনোনীত হয়ে আসছেন যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অভিষেক ডালমিয়া। প্রতিদ্বন্দ্বিতার কোনও সম্ভাবনা নেই। কারণ আর কোনও নাম তাঁদের বিরুদ্ধে জমা পড়েনি। কিন্তু বিতর্ক লাগল অন্য জায়গায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০৪:২৪

আসন্ন বিশেষ সাধারণ সভা প্রতিদ্বন্দ্বিতাহীন হলে কী হবে, তার মনোনয়ন জমাকে ঘিরে একপ্রস্থ নাটক বেঁধে গেল সিএবিতে।

আগামী বৃহস্পতিবার সিএবি-র বিশেষ সাধারণ সভা। যেখানে সংস্থার প্রেসিডেন্ট ও যুগ্ম সচিব পদে মনোনীত হয়ে আসছেন যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অভিষেক ডালমিয়া। প্রতিদ্বন্দ্বিতার কোনও সম্ভাবনা নেই। কারণ আর কোনও নাম তাঁদের বিরুদ্ধে জমা পড়েনি। কিন্তু বিতর্ক লাগল অন্য জায়গায়। মঙ্গলবারই সেই সভায় প্রতিনিধিত্ব করার জন্য সিএবি অনুমোদিত ১২১ সংস্থাকে যে ফর্ম জমা দিতে হয়, তার শেষ দিন ছিল। কিন্তু আচমকাই সেখানে আবিষ্কার হয় যে, সেন্ট্রাল ক্যালকাটা তা জমা করেনি। এবং যা আদতে সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-র ক্লাব।

যার পরপর সিএবিতে প্রবল জল্পনা শুরু হয়ে যায় যে, এটা করে কী বোঝাতে চাইলেন বিশ্বরূপ? অনেকে ব্যাখ্যা দিতে থাকেন, এর মানে একটাই দাঁড়ায়। ঘুরিয়ে বোঝানো যে, সৌরভ প্রেসিডেন্ট হওয়ায় তাঁর ক্লাবের সায় নেই। তাই তারা প্রতিনিধি পাঠাচ্ছে না। বলা হয়, এমন নয় যে সেন্ট্রাল ক্যালকাটা কলকাতার বাইরে। প্রতিনিধির আসতে দেরি হয়ে গিয়েছে বলে ফর্ম জমা করতে পারেনি। তা হলে? জল্পনা চলতে থাকে, এটা করে আদতে আগামী জুলাইয়ে সিএবি নির্বাচনের আগাম ইঙ্গিত দিয়ে রাখা হল কি না?

Advertisement

বিশ্বরূপ যে জল্পনার কথা শোনামাত্র ওড়ালেন। রাতে সিএবি কোষাধ্যক্ষ বললেন, ‘‘আমি নিজেই তো বৈঠকে থাকব কোষাধ্যক্ষ হিসেবে। আর আমি পরিষ্কার বলছি যে, সৌরভ এবং অভিষেকের সিএবি প্রেসিডেন্ট ও যুগ্ম-সচিব পদে আসা নিয়ে আমার নৈতিক সমর্থন আছে। কিন্তু যেহেতু সিএবি-র পদাধিকারীর নির্বাচন সিএবি-র বাইরে থেকে হয়েছে, তাই আমার ক্লাবের তাতে সায় নেই। তাই ক্লাবের পক্ষ থেকে কোনও প্রতিনিধি পাঠানো হচ্ছে না।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy