ক্রিকেট মাঠে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। বাংলাদেশের মিরপুরে, এশিয়া কাপের মঞ্চে। দুই টিমের শেষ সাক্ষাৎ হয় অ্যাডিলেডে, গত বছরের ক্রিকেট বিশ্বকাপে। তার পর আবার লড়াই আগামী ২৭ ফেব্রুয়ারি। এ দিন প্রকাশিত এশিয়া কাপের সূচিতে ভারতের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। তার পরেই পাকিস্তান। এর পর ৬ মার্চের ফাইনালে ফের দেখা হতে পারে দুই টিমের। এশিয়া কাপে এ পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক শ্রীলঙ্কা। যারা ট্রফি জিতেছে পাঁচ বার। এশিয়া কাপের যোগ্যতাপর্ব শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। খেলবে আফগানিস্তান, ওমান, হংকং এবং আমিরশাহি। সেরা টিম যাবে মূলপর্বে। বাংলাদেশে ২৪ ফেব্রুয়ারি যা শুরু হয়ে শেষ ৬ মার্চ।