Advertisement
E-Paper

১ ফেব্রুয়ারি, ১৯১৭

অধুনা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন প্রখ্যাত অভিনেতা অবতার কিষাণ হাঙ্গাল ওরফে এ কে হাঙ্গাল। পেশোয়ারে থাকাকালীন থিয়েটারে ছোট-বড় ভূমিকায় অভিনয় করেছেন। পরে যোগ দেন থিয়েটার দল আইপিটিএ-তে। ১৯৪৯-৬৫ সাল পর্যন্ত অভিনয় করেছেন ভারতের বহু থিয়েটারে। হিন্দি ছবিতে অভিনয় করেছেন ১৯৬৬-২০০৫ পর্যন্ত। নিজের পঞ্চাশ বছর বয়সে ১৯৬৬ সালে বাসু ভট্টাচার্যের ‘তিসরি কসম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। ২০০৫ সালে পর্যন্ত তিনি মোট ২২৫টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। ১৯২৯-৪৭ সাল পর্যন্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ছাত্রাবস্থায় উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সামিল হন। স্টেজ অভিনেতা হিসাবে অভিনয় করেছেন ১৯৩৬-৬৫ সাল পর্যন্ত।

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৮

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy