জাতীয়তাবাদী নেতা সর্দার বল্লভভাই পটেলের মৃত্যু। ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম জনক তিনি। তাঁকে ভারতের বিসমার্ক ও লৌহমানব বলা হয়। ভারত ও সারা বিশ্বে তিনি ‘সর্দার’ নামে খ্যাত। তিনি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশের দমনপীড়ন নীতির বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। সংগঠিত করেছিলেন গুজরাতের কৃষক আন্দোলন। ১৯৪৭-এর ইন্ডিয়ান ইনডিপেনডেন্স অ্যাক্ট অনুসারে ব্রিটিশ শাসনাধীন ছোট ছোট রাজ্যগুলিকে ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে মুখ্য ভূমিকা নেন।