১৯৪৯ সালে স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী সরোজিনী নাইডুর মৃত্যু। তিনি ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মহিলা সভাপতি ও স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল নিযুক্ত হন। মাত্র ১২ বছর বয়সে সাহিত্যচর্চা শুরু করেন। তাঁর লেখা নাটক ‘মাহের মুনির’ তত্কালীন হায়দরাবাদ নবাবের প্রশংসা লাভ করে। ১৯০৫ সালে প্রকাশিত হয় তাঁর কবিতা সংকলন ‘দ্য ব্রোকেন এক্সেস’। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। আইন অমান্য আন্দোলনের সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯১৭ সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ১৯১৫ সাল থেকে ১৯১৮ সালের মধ্যবর্তী সময়ে তিনি ভারতের নানা স্থানে যুবকল্যাণ, শ্রমের গৌরব, নারীমুক্তি ও জাতীয়তাবাদ বিষয়ে বক্তৃতাদান করেন। ১৯১৬ সালে জওহরলাল নেহরুর সঙ্গে সাক্ষাতের পর তিনি নীলচাষীদের হয়ে আন্দোলন শুরু করেন।