Advertisement
E-Paper

২৩ ফেব্রুয়ারি, ১৯১৩

১৯১৩ সালে অধুনা বাংলাদেশের টাঙ্গাইল জেলার আশকপুরে জন্মগ্রহণ করেন জাদুসম্রাট প্রতুলচন্দ্র সরকার।পঞ্চাশ ও ষাটের দশকে তাঁর শো ‘ইন্দ্রজাল’ বিশ্বজুড়ে ব্যাপক খ্যাতি লাভ করেছিল। তাঁর জাদুর সেরা দু’টি অ্যাক্ট— ‘এক্স-রে আই’ ও ‘ওয়াটার অফ ইন্ডিয়া’।খুব অল্প বয়সেই জাদু শেখেন গুরু গণপতি চক্রবর্তীর কাছে। ছাত্রাবস্থায় স্কুল-কলেজে প্রচুর শো করেছেন। পরবর্তীকালে পেশা হিসাবে বেছে নেন ‘ম্যাজিক’কেই। যাদুর ‘মায়াজাল’ বিস্তার করেছিলেন প্রাচ্য থেকে পাশ্চাত্যে। পেয়েছেন ‘জার্মান গোল্ডবার’, ‘গোল্ডেন লরেল গারল্যান্ড’, ‘ডাচ ট্রিকস’ পুরস্কার। তিনি জাদুর উপর মোট ২২টি বই লেখেন। উল্লেখযোগ্য হল— হিপনোটিজম, মেসমেরিজম, ম্যাজিকের কৌশল, সরকার অন ম্যাজিক। ১৯৬৪ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী খেতাব দেন।তাঁর সম্মানার্থে ভারতীয় ডাক বিভাগ ২০১০ সালে ৫ টাকা মূল্যের ডাক টিকিট চালু করে।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০২

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy