Advertisement
E-Paper

বিদেশভ্রমণ সেরে দেশে ফেরার দেড় বছর পর ‘পত্রবোমা’! দেড় লক্ষ টাকা জরিমানার নোটিস পেলেন তরুণ, ভাইরাল পোস্টে হইচই

‘পোন সাপড়ি’ নামের এক্স ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। ভ্রমণ সেরে দেশে ফেরার প্রায় দেড় বছর পর তাঁরা প্রায় দেড় লক্ষ টাকার জরিমানার চিঠি পেয়ে দিশেহারা হয়ে গিয়েছেন। এই জরিমানার বিরুদ্ধে আপিল করার, পরিমাণ কমানোর বা মকুব করানোর কোনও উপায় আছে কি না তার পরামর্শ চেয়েছেন নেটমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৫:০৪

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বিদেশভ্রমণ সেরে দেশে ফেরত এসেছেন প্রায় দেড় বছর। দীর্ঘ দিন পর ভিন্‌দেশ থেকে প্রায় দেড় লক্ষ টাকারও বেশি জরিমানার চিঠি পেলেন এক ব্যক্তি। আন্তর্জাতিক ভ্রমণ শেষ করে দেশে ফেরার প্রায় এক বছর পর দেড় লক্ষ টাকার ট্রাফিক চালান পেয়েছেন বলে দাবি করেছেন এক ভ্রমণকারী। এক্সে করা একটি পোস্টে তিনি জানান, সুইৎজ়ারল্যান্ডে ছুটি কাটিয়ে ফেরার ১৮ মাস পর তিনি একটি ট্রাফিক নিয়ম লঙ্ঘন সংক্রান্ত জরিমানার চিঠি পেয়েছেন। তাঁর এই পোস্টটি নজর কেড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেটি। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই পোস্টে ‘পোন সাপড়ি’ নামের এক্স ব্যবহাকারী নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, “এখানে এমন কেউ কি আছেন যিনি ছুটি কাটিয়ে ফেরার বেশ কয়েক মাস পর সুইৎজ়ারল্যান্ড থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পেয়েছেন?” দেশে ফেরার প্রায় দেড় বছর পর তাঁরা দেড় লক্ষ টাকার বেশি জরিমানার চিঠি পেয়ে দিশেহারা হয়ে গিয়েছেন। এই বিরুদ্ধে আপিল করার, পরিমাণ কমানোর বা মকুব করানোর কোনও উপায় আছে কি না তা জানতে চেয়ে পরামর্শ চেয়েছেন নেটমাধ্যমে।

নোটিস পেতে দেরির কারণেই নয়, বরং এর সঙ্গে জড়িত অর্থের কারণেও পোস্টটি বিপুল পরিমাণে নজর কেড়েছে নেটাগরিকদের। ১১ লক্ষের বেশি বার দেখা হয়েছে এটি। পোস্টের মন্তব্য বিভাগে শয়ে শয়ে প্রতিক্রিয়া জমা পড়েছে। আন্তর্জাতিক ভ্রমণ সেরে ফেরার অনেক পরে পাওয়া ট্রাফিক জরিমানা নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন নেটমাধ্যমকারীরা। এক এক্স ব্যবহারকারী একই ধরনের একটি ঘটনার কথা জানিয়ে লিখেছেন, “এক বার জার্মানি ভ্রমণের পর সেখান থেকে ১০ হাজার টাকার একটি চালান পেয়েছিলাম। টাকাও দিয়েছিলাম। কিন্তু এত টাকা তো অবিশ্বাস্য।” এই মন্তব্যের জবাবে পোস্টদাতা জানান যে, টাকার পরিমাণ শুরুতে যা ভাবা হয়েছিল তার চেয়েও বেশি ছিল।

Switzerland Fine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy