Advertisement
E-Paper

প্রবল হাওয়ায় উল্টে গেল নৌকা, সব্জি বেচতে গিয়ে গঙ্গায় ডুবে মৃত দুই মহিলা! পটনার ভয়াবহ নৌকাডুবির ভিডিয়ো প্রকাশ্যে

সংবাদমাধ্যম সূত্রে খবর, নৌকার যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা ও শিশু। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাঁরা সব্জির বোঝা নিয়ে নদী পার হচ্ছিলেন। যাত্রীরা প্রতি দিন সকালে নৌকা চড়ে উমানাথ মন্দির চত্বরে সব্জি বিক্রি করতে যেতেন বলে জানা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১১:৪৬

ছবি: পিটিআই।

প্রবল বাতাসে ফুলে উঠেছিল গঙ্গা। পারাপার করতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারে। পটনায় গঙ্গায় ছোট নৌকাডুবিতে তিন জনের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। বৃহস্পতিবার সকালে পটনার উমানাথ মন্দিরের কাছে গঙ্গায় প্রায় ১৪ থেকে ১৫ জন যাত্রীসমেত একটি নৌকা ডুবে যায়। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় পাঁচ জন নিখোঁজ রয়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাডুবির ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে সংবাদসংস্থা পিটিআই। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যম সূত্রে খবর, নৌকার যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা ও শিশু। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাঁরা সব্জির বোঝা নিয়ে নদী পার হচ্ছিলেন। যাত্রীরা প্রতি দিন সকালে নৌকা চড়ে উমানাথ মন্দির চত্বরে সব্জি বিক্রি করতে যেতেন বলে জানা গিয়েছে। নৌকা উল্টে যাওয়ার পর দুই মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বাতাসের কারণে নদীর মাঝখানে নৌকাটি উল্টে যায়। কর্তৃপক্ষ পৌঁছোনোর আগেই স্থানীয় লোকজন ও কাছাকাছি থাকা মাঝিরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বেশ কয়েক জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন। তার পর এনডিআরএফ ও এসডিআরএফ দল তল্লাশি অভিযান শুরু করে।

এক প্রত্যক্ষদর্শী পিটিআইকে জানিয়েছেন, প্রায় পাঁচ থেকে সাত জন ডুবে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাকিদের অন্য একটি নৌকা ব্যবহার করে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কত জন তলিয়ে গিয়েছেন তার সঠিক হদিস করা সম্ভব হয়নি। স্থানীয়দের মতে, মৃতের সংখ্যা বাড়তে পারে। জেলা প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানে সাত জনকে উদ্ধার করা হয়েছে এবং দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

patna Boat Drowning
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy