Advertisement
E-Paper

ভিড় ট্রেনে আসন পাননি বৃদ্ধ, দেখে এগিয়ে এলেন রেলরক্ষী, যাত্রীদের দিলেন অন্যরকম ‘শিক্ষা’, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বয়স্ক যাত্রী ট্রেনের সাধারণ কামরায় দাঁড়িয়ে আছেন। কিন্তু বসার জায়গা পাচ্ছেন না। কাছাকাছি বসে থাকা তরুণ যাত্রীরা তাঁকে উপেক্ষা করেই আসনে বসে রয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত একজন রেলপুলিশের আধিকারিকের নজরে পড়ে ঘটনাটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১০:৪১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভিড়ে ঠাসা কামরা। আসন পাওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়লেন বৃদ্ধ। বয়স্ক মানুষটিকে বসতে দেওয়ার সৌজন্য দেখালেন না সহযাত্রীরা। এই অবস্থায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন এক পুলিশ আধিকারিক। কামরায় বসে থাকা বাদবাকি যাত্রীদের দিলেন ‘শিক্ষা’। এমন এক শিক্ষা, যা সরাসরি মানুষের হৃদয়ে ধাক্কা দেয়। তিনি এমন কয়েকটি কথা বলেন যা শুনে অধোবদন হয়ে গিয়েছেন আসনে বসা যাত্রীরা। সমাজমাধ্যমে সেই ঘটনাটির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বয়স্ক যাত্রী ট্রেনের সাধারণ কামরায় দাঁড়িয়ে আছেন। কিন্তু বসার জায়গা পাচ্ছেন না। কাছাকাছি বসে থাকা তরুণ যাত্রীরা তাঁকে উপেক্ষা করে আসনে বসে রয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত রেলপুলিশের একজন আধিকারিকের নজরে পড়ে ঘটনাটি। সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন তিনি। আসনে বসে থাকা যাত্রীদের উদ্দেশে এমন কয়েকটি কথা বলেন যা শুনে সাধুবাদ দিয়েছে নেটপাড়া। পুলিশের কথা শুনে কামরার পরিবেশ যেন হঠাৎই বদলে যায়। ওই পুলিশকর্মী যাত্রীদের বলেন, ‘‘আজ যদি আপনি কোনও বয়স্ক ব্যক্তিকে আপনার আসন ছেড়ে দেন, তা হলে কাল কেউ আপনার বাবা-মায়ের সঙ্গেও একই আচরণ করবেন।’’ পুলিশকর্মী আরও বলেন যে, ‘‘একজন অসুস্থ বয়স্ক ব্যক্তিকে দেখলে আপনার মন গলে যাওয়া উচিত। পুলিশ কি সব জায়গায় থাকবে? অন্তত, যে কাজগুলো আমরা নিজেরাই করতে পারি, যেগুলোর জন্য আমাদের পুলিশের প্রয়োজন হওয়া উচিত নয়।’’

ভিডিয়োটি ‘ইলিয়াস এসকে ৩১’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ইতিমধ্যে নেটমাধ্যমে সাড়া ফেলেছে। বহুবার দেখা হয়েছে ভিডিয়োটি। বৃদ্ধ যাত্রীর প্রতি রেলপুলিশের আচরণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘‘ওঁর মতো এমন আরও পুলিশ প্রয়োজন।’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই রেলপুলিশের আধিকারিক আজ সকলের মন জয় করে নিয়েছেন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy