Advertisement
E-Paper

রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে বসে রইলেন চালক, স্তব্ধ হল যানবাহন, কারণ জানতে পেরে হতবাক নেটপাড়া!

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ঠিক মাঝখানে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তাটিতে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সিগনাল খোলা থাকা সত্ত্বেও গাড়িটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেই পিছনে গাড়িগুলি সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পড়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তার ঠিক মাঝখানে চার চাকার গাড়ি দাঁড় করিয়ে কেনাকাটা করতে চলে গেলেন এক মহিলা। তাও আবার সিগনাল থেকে সামান্য দূরে। রাস্তার ঠিক মধ্যিখানে গাড়িটি দাঁড় করানোর ফলে যানজট তৈরি হয়ে যায়। গাড়ি খারাপ বা সিগনাল বন্ধ কিংবা কোনও দুর্ঘটনা নয়, শুধুমাত্র মহিলার খামখেয়ালির জন্য সার সার গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়। ঘটনাটি পটনার। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ঠিক মাঝখানে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। চারদিক থেকে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সিগনাল খোলা থাকা সত্ত্বেও গাড়িটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেই পিছনে গাড়িগুলি সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পড়ে। বার বার হর্ন বাজিয়েও কোনও লাভ হয়নি। পিছনে থাকা গাড়িচালকেরাও বিভ্রান্ত হয়ে পড়েন। আশপাশে কোনও পুলিশকর্মীরও দেখা মেলেনি। ফলে কেউই বুঝতে পারছিলেন না আসল ঘটনাটি কী? ভিডিয়োয় দাবি করা হয়েছে, গাড়িটি কোনও সিগনালের জন্য দাঁড়িয়ে যায়নি। এক মহিলা কেনাকাটা করতে গিয়েছেন এবং গাড়ির চালক গাড়িটি মাঝরাস্তাতেই থামিয়ে রেখেছেন। ভিডিয়োয় বলা হয়েছে এই ঘটনাটি একটি পুলিশফাঁড়ির ঢিলছোড়া দূরত্বে ঘটেছিল। তাতে বাদবাকি গাড়িচালকেরা আরও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘আনফোল্ডিংভারত’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু মানুষের নজর কেড়েছে ভিডিয়োটি। রাস্তার মাঝখানে গাড়ি রেখে যান চলাচলে বাধা দেওয়ার ঘটনায় বিস্মিত হয়েছেন অনেকেই। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘নাগরিক বোধ এবং সঠিক শিক্ষার অভাব!’’ ভিডিয়োটি দেখার পর অনেকেই গাড়িটিকে আটক করে জরিমানা করার পরামর্শ দিয়েছেন।

Bihar patna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy