Advertisement
E-Paper

জিমে নিয়ে গিয়ে মায়ের কৈশোরের নায়কের সঙ্গে দেখা করালেন পুত্র, আবেগে ভাসলেন প্রৌঢ়া, ভিডিয়ো ভাইরাল

সমাজমাধ্যমে প্রচারিত একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, জিমে মাকে নিয়ে প্রবেশ করছেন তরুণ। হঠাৎ করে এক বিশেষ ব্যক্তির দিকে মায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জিমে প্রবেশ করা ব্যক্তিকে দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না প্রৌঢ়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৭:৫৬

ছবি: সংগৃহীত।

ছেলের আবদারে জিমে গিয়ে জীবনের এক অপূর্ণ সাধ পূরণ হল প্রৌঢ়ার। কৈশোরের স্বপ্নের নায়ককে চোখের সামনে দেখে আবেগে বিহ্বল হয়ে পড়লেন তিনি। প্রিয় মানুষকে চাক্ষুষ করতেই আনন্দে ফেটে পড়েন এবং তাঁকে ‘আমার নায়ক’ বলে সম্বোধন করেন। সেই আবেগঘন মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে প্রকাশ করেছেন তাঁরই পুত্র। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

‘হর্ষিতছাজ্জেদ’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, জিমে মাকে নিয়ে প্রবেশ করছেন তরুণ। হঠাৎ করে এক বিশেষ ব্যক্তির দিকে মায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জিমে প্রবেশ করা ব্যক্তিকে দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না প্রৌঢ়া। প্রথমে অবিশ্বাস নিয়ে তিনি থমকে দাঁড়ান। তার পরই অকৃত্রিম আনন্দে ফেটে পড়তে দেখা যায় তাঁকে। ছেলের দিকে ফিরে চিৎকার করে বলেন, “আমার নায়ক।’’ সেই ব্যক্তি ছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা জন্টি রোড্স। কিশোর বয়স থেকেই জন্টির অন্ধ ভক্ত তরুণের মা। তরুণ জন্টিকে জানান টিভিতে যখনই তাঁকে দেখা যায়, তখনই তাঁর মা উচ্ছ্বসিত হয়ে পড়েন। প্রৌঢ়ার উচ্ছ্বাস দেখে তাঁকে আলিঙ্গন করেন জন্টিও। হাসিমুখে একটি জার্সিতে সইও করে দেন সাউথ আফ্রিকার ক্রিকেট তারকা।

ভিডিয়োটি নেটাগরিকদের মন ছুঁয়ে গিয়েছে এবং তাঁরা প্রৌঢ়ার আন্তরিক আবেগের প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, কোনও কিশোরী বা তরুণী যেমন তাঁদের স্বপ্নের তারকাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভিডিয়োর প্রৌঢ়ার অভিব্যক্তি ঠিক তেমনই ছিল। নেটমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই এমন অকৃত্রিম, পূর্বপরিকল্পনাহীন আনন্দের সুযোগ করে দেওয়ার জন্য পুত্রের প্রশংসা করেছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy